1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বর্ণাঢ্য আয়োজনে যশোরে রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস পালিত

  • বুধবার, ৮ মে, ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে

বর্ণাঢ্য আয়োজনে যশোরে রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস পালিত

শহিদ জয়, যশোর অফিস: 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যশোর ইউনিটের উদ্যোগে রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা মহামতি জ¦ীন হেনরি ডুনান্টের ১৯৬ তম জন্মবার্ষিকী ও রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বুধবার সকালে রেডক্রিসেন্ট যশোর ইউনিট কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন যশোর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল।

এসময় আরো উপস্থিত ছিলেন যশোর ইউনিটের সেক্রেটারি জাহিদ হাসান টুকুন, কার্যনির্বাহী সদস্য, আজীবন সদস্য, ইউনিট অফিসার, যুব সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রায় ৫শতাধিক যুব সদস্য।

এরপর বর্ণাঢ্য র‌্যালী ইউনিট চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ইউনিট অফিসে এসে শেষ হয়। বিকাল পাঁচটার দিকে দিবসটি উপলক্ষে যশোর রেড ক্রিসেন্ট মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।

যশোর রেড ক্রিসেন্ট ইউনিট ও জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের সভাপতিত্ব আলোচনা সভা ও পুরস্কার বিতরনে উপস্থিত ছিলেন ইউনিটের সেক্রেটারি জাহিদ হাসান টুকুন,ইউনিটের কার্যনির্বাহী সদস্যবৃন্দ, যুব স্বেচ্ছাসেবক , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার মোক্তার হোসেন । উল্লেখ্য রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা মহামতি জ¦ীন হেনরি ডুনান্টের

১৯৬ তম জন্মবার্ষিকী ও রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষ্যে গত ৬ মে ৩টি বিভাগে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews