1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আজ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন: যশোরে দু’উপজেলায় লড়ছে ২৭ প্রার্থী

  • বুধবার, ৮ মে, ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

আজ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন: যশোরে দু’উপজেলায় লড়ছে ২৭ প্রার্থী

যশোরের মণিরামপুর ও কেশবপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ২৭ প্রার্থীর মধ্যে ভোটযুদ্ধ আজ। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ইভিএমে ভোটগ্রহণ চলবে। উপজেলা দুটির মধ্যে মণিরামপুরে তিন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে একজন নির্বাচন সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ায় মূলত দুজনের মাঝে লড়াই হবে। এদিকে, কেশবপুরে চেয়ারম্যান পদে লড়াই হতে যাচ্ছে ত্রিমুখী। উপজেলা দুটিতে পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও লড়াই জমে উঠতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।

মণিরামপুরে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু আনারস প্রতীক নিয়ে লড়ছেন। অপর চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন লড়ছেন মোটরসাইকেল প্রতীকে। অপর প্রার্থী মিকাইল হোসেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তবে মনোনয়নপত্র প্রত্যাহার করতে না পারায় ব্যালট পেপারে তার ঘোড়া প্রতীক থেকে গেছে। এদিকে, উপজেলাটিতে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা সন্দীপ ঘোষ, মঞ্জুরুল ইসলাম, এসএম আব্দুল হক ও শরিফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পদে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন অনেকে।

মণিরামপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা বেগম, জলি আক্তার মাহবুবা ফেরদৌস পাপিয়া, জেসমিন, মাজেদা খাতুন ও সুরাইয়া বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পদে চার প্রার্থী থাকলেও মাহবুবা ফেরদৌস পাপিয়া, আমেনা বেগম, জলি আক্তার ও সুরাইয়া বেগমের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা মনে করছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ফারুক হোসেন (মোটরসাইকেল), মিকাইল হোসেন (ঘোড়া) ও আমজাদ হোসেন লাবলু (আনারস)। পুরুষ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, এসএম আব্দুল হক (তালা), মুনজুর আক্তার (চশমা), শরিফুল ইসলাম (টিয়া পাখি) ও সন্দীপ কুমার ঘোষ (টিউবওয়েল)। মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আমেনা বেগম (হাঁস), কাজী জলি আক্তার (কলস) মাহবুবা ফেরদৌস পাপিয়া (বৈদ্যুতিক পাখা), জেসমিন (প্রজাপতি), মাজেদা খাতুন (পদ্মফুল) ও সুরাইয়া আক্তার (ফুটবল)।

মণিরামপুরে উপজেলা নির্বাচনে ১৬৫টি ভোট কেন্দ্রে ৯৩১টি কক্ষে ভোটগ্রহণ হবে। ১৬৫ প্রিজাইডিং অফিসার ও ৯৩১ সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন। এ উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৬০ হাজার ৭৩৫। মণিরামপুরের নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস জানিয়েছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে।

এদিকে, কেশবপুরে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমানের ঘোড়া, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ নুর আল আহসান বাচ্চুর দোয়াত কলম ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কাজী মুজাহিদুল ইসলাম পান্নার হেলিকপ্টার প্রতীকের মধ্যে মূলত লড়াই জমবে। স্থানীয় এমপি আজিজুল ইসলাম সমর্থিত প্রার্থী বলে প্রচারণা চালিয়েও চেয়ারম্যান প্রার্থী নাসিমা সাদেক চম্পা আলোচনায় উঠে আসতে পারেননি।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আব্দুল্লাহ আল মামুন ও বর্তমান ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিকের মধ্যে মূল লড়াই হবে। মহিলা ভাইস চেয়ারম্যা রাবেয়া ইকবাল ভালো অবস্থানে রয়েছেন বলে ভোটাররা মনে করছেন। এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ২০ হাজার ৯৫৪। ভোট কেন্দ্র ৯৫টি। ভোট কক্ষ ৬৭০টি। ভোটগ্রহণে দায়িত্ব পালন করবেন ৯৫ প্রিজাইডিং অফিসার ও ৬৭০ জন সহকারী প্রিজাইডিং অফিসার।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আব্দুল্লাহ নুর আল আহসান (দোয়াত কলম), এসএম মাহবুবুর রহমান (মোটরসাইকেল), কাজী মুজাহীদুর ইসলাম (হেলিকপ্টার), নাসিমা আক্তার সাদেক (শালিক), ইমদাদুল হক (আনারস), মফিজুর রহমান (ঘোড়া মার্কা) ও ওবাইদুর রহমান (জোড়া ফুল)। পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আব্দুল্লাহ আল মামুন (তালা),

পলাশ কুমার মল্লিক (উড়োজাহাজ), আব্দুল লতিফ রানা (মাইক), মনিরুল ইসলাম (টিউবওয়েল) ও সুমন সাহা (চশমা)। মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মনিরা খানম (কলস) ও রাবেয়া খাতুন (ফুটবল)।উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এই দুটি উপজেলায় ২৬০টি ভোট কেন্দ্রের ১৬০৫টি কক্ষে ভোটগ্রহণ হবে। একাজে ২৬০ জন প্রিজাইডিং অফিসার ও ১৬০৫ সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন। ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষায় দুই উপজেলায় ১৮৬৮ পুলিশ ও ৩৬০০ আনসার, ৪০ জন র‌্যাব ও চার প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews