1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

ঝিকরগাছায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

যশোরের ঝিকরগাছায় সর্বজনীন পেনশন স্কিম উপজেলা পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমের সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল। এসময় তিনি তার বক্তব্যে বলেন, ‘সরকার প্রবর্তিত এই সর্বজনীন পেনশন ব্যবস্থার মাধ্যমে সব শ্রেণি—পেশার মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।

সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যত নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি মহৎ উদ্যোগ। তিনি সকলকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় চারটি স্কিমের যে কোন একটিতে অংশ নিতে আহ্বান জানান।

এছাড়া তিনি উপস্থিত সবাইকে পেনশন স্কিমের উপকারিতা অন্যান্যদের মাঝে যথাযথভাবে পৌঁছে দেওয়া এবং আত্মীয় স্বজন, বন্ধু—বান্ধব ও পরিচিতজনকে পেনশন স্কিমে অংশ নিতে উৎসাহ প্রদানের অনুরোধ জানান। সভায় পেনশন স্কিমের নিবন্ধন প্রক্রিয়া, প্রশ্নের উত্তর, বিভিন্ন সুযোগ সুবিধা ও সরকারের লক্ষ্য উদ্দেশ্যে সম্পর্কে আলোচনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রশিদুল আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, যুব উন্নয়ন অফিসার আলহাজ্ব আরব আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিক,

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাহামুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার লাল্টু মিয়া, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকের ম্যানেজার, এনজিও কর্মী মনিরুজ্জামান মনির, মেঘনা ইমদাদ সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান—সচিব, ইসলামিক ফাউন্ডেশন, পুজা উদযাপন পরিষদ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews