1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভালুকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক

  • মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

ভালুকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মোছা. হাজেরা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী মো. সোহেল মিয়া (৪০) পলাতক রয়েছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৭ মে) বেলা ১১টার দিকে উপজেলার কাচিনা ইউনিয়নের গুজারভিটা এলাকার একটি ধানখেত থেকে এ লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ।

নিহত হাজেরা খাতুন গুজারভিটা এলাকার বীরমুক্তিযোদ্ধা মৃত আজাহার উদ্দিনের পূত্রবধূ। দাম্পত্য জীবনে তিনি দুই সন্তানের জননী। এ ছাড়াও তিনি পার্শ্ববর্তী পালগাও গ্রামের হাছেন আলীর মেয়ে বলে জানা গেছে।

কাচিনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন জানান, ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুনেছি স্বামীর সঙ্গে নিহতের বনিবনা ছিল না।

ভালুকা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর বিবাদ চলছিল। প্রায়ই স্বামী সোহেল তার স্ত্রীকে মারধর করতেন। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, হাজেরা খাতুন স্বামীর হাতেই খুন হয়েছেন। তবে নিহতের ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews