1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বৃষ্টির উসিলায় পোড়া বনের আগুন নিভে গেছে

  • মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে

বৃষ্টির উসিলায় পোড়া বনের আগুন নিভে গেছে

পূর্ব সুন্দরবনসহ বাগেরহাট সদর, কচুয়া, মোরেলগঞ্জ, শরণখোলাসহ বিভিন্ন এলাকায় সোমবার (৬ মে) বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃষ্টিকে সুন্দরবনের পুড়ে যাওয়া পূর্ব বন বিভাগের আমোরবুনিয়া এলাকার জন্য আশীর্বাদ মনে করছে বন বিভাগ। সন্ধ্যা ছয়টায় তীব্র বাতাসের সঙ্গে শুরু হয় তুমুল বৃষ্টি। থেমে থেমে মুষলধারে বৃষ্টি চলে প্রায় দেড় ঘণ্টা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম বলেন, বৃষ্টি সুন্দরবনের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এ সময় আমরা বনে ছিলাম। অগ্নিনির্বাপণে অংশ নেওয়া বনরক্ষী ও বনকর্মীরা আমোরবুনিয়া ক্যাম্পে আশ্রয় নেন। বনের মধ্যে এখন আর আগুন নেই। এরপরও বন বিভাগের পক্ষ থেকে বিশেষ নজর রাখা হবে।

প্রসঙ্গত, শনিবার সুন্দরবনের আমরবুনিয়া এলাকায় আগুনের ঘটনা ঘেটে। এরপর বন বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়।

ওই দিন সন্ধ্যা নামায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা শুরু করতে পারেনি বন বিভাগ। পরের দিন রোববার সকাল থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড ও বন বিভাগের নিজস্ব ফায়ার ইউনিট আগুন নির্বাপণ শুরু করে।

সবশেষ সোমবার (৬ মে) সকাল থেকে সবার সম্মিলিত চেষ্টায় আগুন নেভানোর কাজ শুরু হয়। দুপুর নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে আনুষ্ঠানিক ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। এরপর সন্ধ্যায় নামে বৃষ্টি।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews