1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জিএসটির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

  • রবিবার, ৫ মে, ২০২৪
  • ৩৯২ বার পড়া হয়েছে

জিএসটির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

যশোর অফিস :

দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনুষ্ঠিত গুচ্ছভুক্ত জিএসটির ‘বি’ ইউনিটের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় পাসের হার ৩৬ দশমিক ৩৩ শতাংশ। রবিবার (৫ মে) রাত ১১টা ৫৯ মিনিটের আগেই জিএসটির ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।

দুপুরে জিএসটি সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের কাছে টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে ‘বি’ ইউনিটের ফল তুলে দেওয়া হয়। এরপর জিএসটি সমন্বিত ভর্তি কমিটির সভায় উপস্থাপনের পর ফল প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।

ঘোষিত রেজাল্টে জানানো হয়, ২০২৩-২৪ সেশনে প্রথম বর্ষে ভর্তির জন্য এ বছর ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১ জন পরীক্ষার্থী আবেদন করে। এরমধ্যে ৮৫ হাজার ৫৪৮ জন পরীক্ষায় অংশ নেন। তার মধ্যে ৩১ হাজার ৮১ জন শিক্ষার্থী ৩০ নম্বরের বেশি পেয়ে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছেন। সেই হিসাবে পাসের হার ৩৬ দশমিক ৩৩ শতাংশ। এছাড়া বিভিন্ন কারণে শূন্য দশমিক শূন্য ৩ শতাংশ তথা ২৩ জন শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল হয়েছে। ‘বি’ ইউনিটের গতবারের পাসের হার ছিল ৫৬ দশমিক ৩২ শতাংশ।

এতে দেখা যায়, ‘বি’ ইউনিটে সর্বোচ্চ ৭৬ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন রুকাইয়া ফেরদৌস লামিয়া। কৃতিত্বপূর্ণ এ শিক্ষার্থী ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী, রোল নং ৩১৮৬৩০ এবং কেন্দ্র ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপকেন্দ্র ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ।

এছাড়া ৭৫ নম্বরের বেশি ১ জন, ৭০ নম্বরের রেশি ৭ জন, ৬৫ নম্বরের বেশি ৪৯ জন, ৬০ নম্বরের বেশি ২১৯ জন, ৫৫ নম্বরের বেশি ৭৮৩ জন, ৫০ নম্বরের বেশি ২ হাজার ৪২৫ জন, ৪৫ নম্বরের বেশি ৫ হাজার ৮৩০ জন, ৪০ নম্বরের বেশি ১১ হাজার ৬৪৬ জন, ৩৫ নম্বরের বেশি ২০ হাজার ১৩২ জন এবং ৩০ নম্বরের বেশি পেয়ে ৩১ হাজার ৮৩ জন উত্তীর্ণ হয়েছেন।

২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ‘বি’ ইউনিটভুক্ত শিক্ষার্থীদের জন্য ৪ হাজার ৫১৫টি আসন রয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী, ড্রয়িং (ব্যবহারিক) পরীক্ষার মোট নম্বরের ৩০ শতাংশকে পাস হিসেবে বিবেচনা করে ৮৭৭ জনকে উত্তীর্ণ হিসেবে দেখানো হয়েছে।

গুচ্ছভুক্ত চারটি বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচারে ভর্তির জন্য মোট ১৬৫টি আসন রয়েছে।

উল্লেখ্য, ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে আবেদন করা শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা আগামী ১০ মে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগেই শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews