1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর আন্তঃজেলা গরু চোর/ডাকাত চক্রের ০৪ সদস্য গ্রেফতার,লুন্ঠিত গরু ও আসামীদের ট্রাক আটক

  • শনিবার, ৪ মে, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

যশোর আন্তঃজেলা গরু চোর/ডাকাত চক্রের ০৪ সদস্য গ্রেফতার,লুন্ঠিত গরু ও  আসামীদের ট্রাক আটক 

যশোর অফিস :

গত ২৭/০৪/২০২৪ তারিখ রাত অনুমান সাড়ে  ১২ টার সময় বাদী মোঃ আতিয়ার রহমান (৬৩),  পিতা- মৃত. রমজান সরদার, সাং-বাগডোব, থানা-মনিরামপুর, জেলা-যশোর এর বাড়ীতে রাত অনুমান ০২টার সময়ে   অজ্ঞাতনামা ০৩ জন আসামী বাদীর ঘরের মধ্যে প্রবেশ করিয়া বাদীকে পেছন থেকে ঝাঁপটিয়ে ধরে। তখন বাদী চিৎকার দিতে চাইলে অজ্ঞাতনামা আসামীরা বাদীর মুখ চেপে ধরে এবং বাদীকে আঘাত করে।

 ধস্তাধস্তির শব্দ শুনিয়া বাদীর স্ত্রী ঘুম থেকে উঠে অজ্ঞাতনামা আসামীরা বাদীর স্ত্রীকেসহ বাদীকে স্যালোয়ারের কাপড় দ্বারা বেঁধে ফেলে।

তখন অজ্ঞাতনামা আসামীরা বাদীর বসতঘরের আলমারীতে থাকা বিভিন্ন স্বর্ণালংকার, ০২টি বিদেশী টর্চলাইট, ০১টি বাটন মোবাইল, ০১টি ভিভো মোবাইল, নগদ টাকা, ০১টি এলইডি টিভি বসতঘরে থাকা ব্যবহার্য মালামাল নিয়ে নেয় চলে যায়। 

অজ্ঞাতনামা আসামীরা চলে যাওয়ার সময় বাদীর গোয়ালঘরে থাকা ০১টি কালো-সাদা রংয়ের জার্সি গাভী ও ০১টি লাল সিন্দি গাভী, ০১টি বৈদ্যুতিক পানির মোটর লুন্ঠন করে নিয়ে যায়।

এই ঘটনা সংক্রান্তে  মোঃ আতিয়ার রহমান (৬৩), বাদী হয়ে মনিরামপুর থানায় একটি এজাহার দেন যার মনিরামপুর থানার মামলা নম্বর-৩ তারিখ ০২/৫/২০২৪ইং ধারা-৩৯২ পেনাল কোড রুজু হয়। 

এ সংক্রান্তে জেলা পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করার জন্য মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখায় অর্পন করেন, কঠোর নির্দেশ প্রদান করেন।

পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম  (বার), পিপিএম এঁর দিক-নির্দেশনায় জনাব রুপন কুমার সরকার, অফিসার ইন-চার্জ জেলা গোয়েন্দা শাখা, যশোর এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শামীম হোসেন,

এসআই/শফি আহম্মেদ রিয়েল, এএসআই রঞ্জন কুমার বসু, কং/ আঃ বাতেন, কং/ নাজমুল খান, কং/ মিটুল, কং/ শামসুজ্জোহা, কং/ ইসমাইলসহ

 একটি  টিম অত্র মামলার ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য প্রযুত্তির মাধ্যমে আসামীদের সনাক্ত করে বাগেরহাট ও খুলনা জেলায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত ০৪ জন আসামীকে গ্রেফতার  ও আসামীদের স্বীকারোক্তি মোতাবেক অত্র মামলার লুন্ঠিত আলামত সমূহ উদ্ধার করেন। 

গ্রেফতারকৃত আসামীরা হলো মোঃ আব্দুল হালিম(৩৫), পিতা-অহিদ শেখ, মাতা-মোছাঃ খায়রুন্নেছা, গ্রাম-তালিমপুর, এ/পি-নৈহাটি দারোগা ভিটা, থানা-রুপসা, জেলা-খুলনা, (২) শিমুল শেখ @ হৃদয়(২২), পিতা-জাহাঙ্গীর শেখ, গ্রাম-জাড়িয়া মাইটকুমড়া, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট,

(৩) মিলন হাওলাদার ওরফে হৃদয়(২৬), পিতা-নাসির হাওলাদার, মাতা-ঝরনা বেগম, পালক পিতা-তুহিন মোল্লা, গ্রাম-কুসলা, থানা-তেরখাদা, জেলা-খুলনা, এ/পি-জনৈক এ্যাডভোকেট মাছুমা এর বাড়ীর ভাড়াটিয়া, সাং-চাঁনমারী দ্বিতীয় কালভাট, থানা-রুপসা, জেলা-খুলনা,

(৪) মোঃ আবুল কালাম শেখ(৪০), পিতা-শওকত আলী শেখ @শহর আলী শেখ, মাতা-মদিনা বেগম, স্ত্রী-সাগরিকা, সাং-চর রুপসা, এ/পি-জয়পুর, ইলাহীপুর, থানা-রুপসা, জেলা-খুলনা।

উদ্ধারকৃত মালামাল হলো  ০২ টি গাভী গরু। ১টি TATA EX-২ পিকআপ গাড়ী। ০২  জোড়া স্বর্ণের কানের দুল,১টি MYONE TV, ১টি বৈদ্যুতিক পানির পাম্প। 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews