আসন্ন বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছেন ত্যাগী আওয়ামী পরিবারের সন্তান, শিক্ষানুরাগী, শামছুন নাহার (লিমা) সাধারণ সম্পাদক, বাঘারপাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগ। মুক্তিযুদ্ধের চেতনায় শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ, মতবিনিময়, উঠান বৈঠক অব্যাহত রেখেছেন। সেখানে তিনি জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন। এছাড়া তিনি নিজস্ব অর্থায়নে এলাকার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা উন্নয়নে সহযোগিতা দিয়ে আসছেন। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তিনি।
শামছুন নাহার (লিমা) বলেন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে তৃণমূলের একজন নারী হিসেবে আমাকে মূল্যায়ন করা হবে বলে আমি আশাবাদী।আসন্ন বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আপনাদের সকলের দোয়া, আশির্বাদ
ও সমর্থন প্রত্যাশী

Leave a Reply