প্রেসক্লাব যশোরের সদস্য আইয়ুব হোসেনের পিতা মোশাররফ হোসেন (৯৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রেসক্লাব যশোর।প্রেসক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমানসহ নেতৃবৃন্দ
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একইসাথে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

Leave a Reply