ফরিদপুরের মধুখালিতে শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুরের মধুখালিতে কতিপয় উগ্র সন্ত্রাসী কর্তৃক নিরীহ হাফেজে কুরআন দুই সহোদর শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ শুক্রবার, খুলনা বাস স্ট্যান্ড, যশোর এ ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
বিক্ষোভ মিছিল সমাবেশ কর্মসূচিতে সভাপতিত্ব করবেন সংগঠনের যশোর জেলা সভাপতি আলহাজ্ব মিয়া মোহাম্মদ আব্দুল হালিম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন।
মধুখালির হত্যাকান্ডের ঘটনা উগ্রবাদিদের পরিকল্পিত হত্যাকান্ড। সরকার ক্ষমতা হারানোর ভয়ে দিশেহারা হয়ে ভারতের গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়েছে। ভারতের কাছে দেশকে ইজারা দিয়ে হলেও সরকারের ক্ষমতা চাই। উগ্রবাদিরা পূজার নামে নাঙ্গা তলোয়ার হাতে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে।
মন্দিরে আগুন দেয়ার অজুহাতে কোন প্রকার তদন্ত ছাড়াই দুই সহোদর হাফেজে কুরআন শ্রমিক হত্যাকান্ডের ঘটনা আমাদের ভাবিয়ে তুলেছে। এ ঘটনা দেশ ও মুসলিম উম্মাহর জন্য অশনি সংকেত। ফরিদপুরের মধুখালির ঘটনার বিচার দাবি করা হয়।
খুনিরা এখনো ধরা ছোয়ার বাইরে কেন? খুনিদের বিচার করতে ব্যর্থ হলে সর্বত্র আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা, জয় সেকেট্রি মোহাম্মদ আলী সরদার, সংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুর রশিদ,
প্রচার-দাওয়াহ বিষয়ক সম্পাদক ও ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মোঃ কামরুজ্জামান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, পৌর শাখ সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম,
সদর থানা সভাপতি মোঃ আখতারুজ্জামান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সভাপতি মোঃ ইমরান হোসাইন, সহ অন্যান্য নেতৃবৃন্দ।





Leave a Reply