1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ছাদখোলা বাসে শিরোপা হাতে সাবিনাদের উল্লাস

  • বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বিজয়ী হয়ে আজ বুধবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা হাতে দেশে ফিরেছে নারী ফুটবল দল। দুপুরে  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সাবিনা-সানজিদারা। সেই সঙ্গে ছাদখোলা বাসে চড়ে সংবর্ধনা পাওয়ার ইচ্ছাও পূরণ হয়েছে।

বিমানবন্দরে অবতরণের পর সংক্ষিপ্ত অভ্যার্থনা শেষে শুরু হয় ছাদখোলা বাসে বিজয় শোভাযাত্রা।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বিমানবন্দরে নেমে ছাদ খোলা বাসে শিরোপা উঁচিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে আনন্দ উল্লাসে মেতেছেন সাফ চ্যাম্পিয়নরা। এসময় রাস্তায় থাকা ফুটবল প্রেমি মানুষ হাত নেড়ে ও বিভিন্ন মাধ্যমে বাঘিনীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সাবিনারাও এ উষ্ণ অভ্যর্থনা সাদের গ্রহণ করেন। এসময় রাস্তায় থাকা ফুটবল প্রেমি মানুষ হাত নেড়ে ও বিভিন্ন মাধ্যমে বাঘিনীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সাবিনারাও এ উষ্ণ অভ্যর্থনা সাদের গ্রহণ করেন।

রুপনা চাকমা-কৃষ্ণা সরকাররা ট্রফি নিয়ে বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট, পিএম অফিস, তেজগাঁও, মৌচাক, কাকরাইল হয়ে যাচ্ছেন বাফুফে ভবন। সেখানে সভাপতি কাজী সালাউদ্দিনসহ ফেডারেশন কর্মকর্তারা ফুটবলারদের অভিনন্দন জানাবেন।

ছাদখোলা বাসে আনন্দযাত্রার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সামনে আসেন সাবিনা খাতুন। ট্রফি উঁচিয়ে ধরে আনন্দ প্রকাশ করে তিনি বলেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এভাবে বরণ করে  নেওয়ার জন্য। এই ট্রফি আমাদের দেশের জনগণের জন্য। শেষ চার বছরে আমাদের যে সাফল্য আছে, সবকিছু এর মধ্যে।’

প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই, ‘আমাদের মেয়েদের জন্য আজকের এই রাজকীয় আয়োজন করায়। মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই পথচলা আসলে অনেক দিনের। ২০১২ সালে এই পরিবর্তন শুরু করেছিলেন আমাদের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, পরে তা রূপ দেন কাজী সালাউদ্দিন। সেটার প্রেক্ষিতেই আজ আমাদের এই অর্জন।’

বেলা সাড়ে ৩টার দিকে ছাদখোলা বাসে করে বাফুফের পথে রওনা হয় দল। বিমানবন্দরের বাইরে ব্যান্ড বাজিয়ে তাদের বরণ করা হয়।

এর আগে দুপুর ১টা ৫০ মিনিটে সাবিনারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ মন্ত্রণালয়ের সচিব ও বাফুফে কর্মকর্তারা বাঘিনীদেরকে উষ্ণ অভ্যর্থনা দেন।

গেল ১৯ সেপ্টেম্বর কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে স্বাগতিক নেপালকে ৩-১ গোল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শুধু তাই নয়, টুর্নামেন্টে বাঘিনীরা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews