বাঘারপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রী দুখিরাম ঘোষ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত দুখিরাম বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের বিরামপুর গ্রামের মৃত নিমাই ঘোষের ছেলে।
০২ মে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে নিজ বাড়িতে ধান ওড়াতে বড় স্টান ফ্যানে বিদ্যুতের তারের সংযোগ দিতে গেলে একটি তার ছুটে বাম হাতের বৃদ্ধাঙ্গুলে লেগে ঘটনাস্থানেই মারা যায়।
বাড়ির লোকজন ঠিক পেয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফেলে ততক্ষণে দুখিরাম ঘোষ মাটিতে লুটে পড়ে। এসময় পরিবারের লোকজন স্থানীয় পল্লী চিকিৎসক কে খবর দিলে পল্লী চিকিৎসক রোগীর বেগতিক ঠিক পেয়ে,
দ্রুত বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন। বাড়ির লোকজন দ্রুত বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাকিব আলম শাওন পরীক্ষা নিরীক্ষা করে বলেন হসপিটালে আনার ১০ মিনিট পূর্বে সে মারা গেছে।
হসপিটাল কর্তৃপক্ষ বাঘারপাড়া থানা কে এবিষয়ে অবহিত করলে বাঘারপাড়া থানা অফিসার ইনচার্জ শাহাদত হোসেন দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানান।এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল।





Leave a Reply