বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, যশোর জেলা শাখার উদ্যোগে মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বুধবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, যশোর জেলা শাখার উদ্যোগে উক্ত সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর এর নেতৃত্বে ‘মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে’ যশোর শহরের লালদীঘির পাড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এক র্যালি শুরু হয়ে এমকে রোড, থানার মোড়, রেলরোড ও মাইকপট্টি হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেককাটার মাধ্যমে শেষ হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাছুম, যশোর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন,
যশোর সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ হাফিজুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রাজিদুর রহমান সাগর সহ যশোর জেলা শ্রমিক দল ও এর অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, যশোর জেলা শাখার উদ্যোগে মহান মে দিবস/আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপনের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
Leave a Reply