1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ইজিবাইক ছিনতাইকালে পিটুনিতে ছিনতাইকারী নিহত

  • বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

যশোরে ইজিবাইক ছিনতাইকালে পিটুনিতে ছিনতাইকারী নিহত

যশোর অফিস :

যশোরের অভয়নগর উপজেলায় ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে জিয়ারুল ইসলাম (৪০) নামে এক ছিনতাইকারি নিহত হয়েছে।এ সময় ছিনতাইকারীর ইটের আঘাতে ইজিবাইকচালক রাজু আহমেদ (৩৫) আহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে উপজেলার ভুলাপাতা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছিনতাইকার জিয়ারুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা বালিথা গ্রামের দবির উদ্দিনের ছেলে ।

আহত ইজিবাইকচালক রাজু অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের বাসিন্দা। তিনি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বুধবার রাত ৯টার দিকে চার ব্যক্তি রাজঘাট থেকে খুলনার ফুলতলা উপজেলার জামিরা বাজারে যাওয়ার জন্য রাজুর ইজিবাইক ভাড়া করে। এর মধ্যে তিন জন ইজিবাইকের ভেতরে এবং একজন চালকের পাশে বসে।

তাদের কাছে থাকা ব্যাগের মধ্যে ইট ছিল। রাত সাড়ে ৯টার দিকে ইজিবাইক ভুলপাতা গ্রামে ঢোকার আগে সড়কের মোড়ে একটি মাছের ঘেরের পাড়ে পৌঁছায়। এ সময় ওই চার ব্যক্তি রাজুকে জামিরা বাজারে যাবে না বলে ইজিবাইক ঘুরিয়ে রাজঘাটে ফিরতে বলে। ইজিবাইক ঘোরানোর সময় পাশে বসে থাকা ব্যক্তি রাজুর মাথায় ইট দিয়ে আঘাত করে।

রাজু তখন আঘাত করা ব্যক্তির গলা চেপে ধরে চিৎকার দেন। এসময় সড়ক দিয়ে যাওয়া একটি ইঞ্জিনচালিত ভ্যানের দুই যাত্রী নেমে আসে। তাদের চিৎকারে আশপাশের মাছের ঘের থেকে লোকজন এসে ছিনতাইকারীদের ধরে পিটুনি দেয়। সুযোগ বুঝে তিন ছিনতাইকারী পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত ছিনতাইকারী ও ইজিবাইকচালকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নিলাদ্রী শেখর কুন্ডু বলেন, রাতে দুই জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এর মধ্যে একজন আগেই মারা যান। রাজুর মাথায় আঘাত ছিল। তিনি চিকিৎসাধীন আছেন। অভয়নগর থানার ওসি এস এম আকিকুল ইসলাম বলেন, যাত্রী সেজে ইজিবাইক ছিনতাইকালে পিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়। তার নাম জিয়ারুল ইসলাম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews