1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নির্বাচন সহসা হচ্ছে না

  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নির্বাচন সহসা হচ্ছে না

যশোর অফিস :

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নির্বাচন নিয়ে আদালত সমন জারি করেছেন। অনিয়মের অভিযোগ এনে সমিতির একজন ভোটারের পিটিশনের প্রেক্ষিতে বিজ্ঞ সহকারী জজ আদালত (শার্শা থানা) এই আদেশ দেন।

গত ২৮ এপ্রিল আদালতে পিটিশন দাখিল করেন আল মামুন নামে সংগঠনটির একজন সদস্য। যার নম্বর ৭৫/২৪।

আদালত তার পিটিশন শুনানিশেষে ওইদিনই সংশ্লিষ্ট নির্বাচন কমিশনকে অভিযোগের বিষয়ে ৭ কর্ম দিবসের মধ্যে জবাব দিতে নির্দেশ দেন।

সমিতির সদস্য মো. জয়নাল আবেদীন (ভোটার নম্বর ৫১৩) জানান, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি (রেজি নম্বর খুলনা-১২৬৭) গত ৩১ মার্চ ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

সেখানে কোনো এজেন্ডা বা সাধারণ সভার নোটিস দেওয়া হয়নি। ইফতার অনুষ্ঠানে যোগদানের পর জানতে পারি- কার্যনির্বাহী কমিটির নির্বাচন করা হবে। এই বিষয়টি কোনো সদস্যই জানতেন না।

তাদের এই কাজে সদস্যরা প্রতিবাদ করেন এবং সাধারণ সভার জন্যে সংগঠনের গঠনতন্ত্রের ২৩ (খ) ধারা অনুযায়ী নোটিস করার বিধান থাকলেও তা করা হয়নি। এরপর তারা গত ১৪ এপ্রিল সরকারি ছুটির দিনে তড়িঘড়ি করে মনোনয়নপত্র বিক্রির দিন ধার্য্য করে। কিন্তু আমরা প্যানেল করতে চাইলে তারা মনোনয়নপত্র বিক্রি করেনি।

এই ঘটনায় সংক্ষুব্ধ ভোটার (নম্বর ৪০১) আল মামুন ও তিনি নিজে (জয়নাল আবেদীন) বিভাগীয় শ্রম দপ্তরের রেজিস্ট্যার্ড অব ট্রেড ইউনিয়ন্সের পরিচালক বরাবর নির্বাচন বন্ধ এবং নতুন করে সাধারণ সভার মাধ্যমে তফসিল ঘোষণা করে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান।

এরপর গত ২৮ এপ্রিল আল মামুন বাদী হয়ে সংগঠনের নির্বাচন সংক্রান্তে গত ৩ এপ্রিলের প্রকাশিত নির্বাচনী তফসিল অবৈধ ঘোষণার করে বাদীদের অনুকূলে ডিক্রি চেয়ে আদালতে মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী ডিএন তাপস রায় বলেন, নির্বাচনে অনিয়ম ও ত্রুটির বিষয়ে আদালত সংশ্লিষ্ট নির্বাচন কমিশনকে আগামী ৭ দিনের মধ্যে জবাব চেয়েছেন।

জানতে চাইলে নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা কাজী শাহজাহান সবুজ বলেন, নির্ভাচন বন্ধের কোনো আদেশ নয়,

আদালত থেকে একটি কারণ দর্শানো নোটিস দিয়েছেন। আদালত আগামী ৭ কর্ম দিবসের মধ্যে নোটিসের জবাব দাখিল করতে বলেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews