যশোরে জমকালো নৃত্যানুষ্ঠানের মধ্যদিয়ে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি ও নৃত্য শিল্পী সংস্থার আয়োজনে মনমুগ্ধকর আয়োজন উপভোগ করেন বিপুল সংখ্যক দর্শক।
একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতেই সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, নৃত্য শিল্পী সংস্থার সভাপতি জন সঞ্জীব চক্রবর্তী। সভাপতিত্ব করেন একাডেমির সহসভাপতি ফরাজী আহমেদ সাইদ বুলবুল।
আলোচনা শেষে হয় নৃত্যানুষ্ঠান ‘বিশ্ব নাচে ছন্দময়, আসবে শান্তি কাটবে ভয়’ এই স্লোগান ধারণ করে প্রায় আড়াই ঘণ্টার এ অনুষ্ঠানে যশোরের ১৭ টি সংগঠনের দলীয় নৃত্যে দেড় শতাধিক শিল্পী অংশ নেন।
সংগঠনগুলো হলো জেলা শিল্পকলা একাডেমী, উদীচী, সুরবিতান সংগীত একাডেমি, সুরধুনী সংগীত নিকেতন,
রূপকার, নৃত্যবিতান, পুনশ্চ, মা নৃত্যালয়, চারুপীঠ, কিংশুক ও ভৈরব।





Leave a Reply