1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কেশবপুরে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ আহসান হাবিব, নির্বাচন কমিশন চায় প্রত্যেকে আইন সঙ্গতভাবে ও নিরপেক্ষতার সাথে নিজ নিজ দায়িত পালন করবে

  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

কেশবপুরে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ আহসান হাবিব, নির্বাচন কমিশন চায় প্রত্যেকে আইন সঙ্গতভাবে ও নিরপেক্ষতার সাথে নিজ নিজ দায়িত পালন করবে

মোঃ জাকির হোসেন, কেশবপুর (যশোর) ঃ 

কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ৩০এপ্রিল বিকেলে কেশবপুর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের আলোচনা সভা শেষে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং এবক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ আহসান হাবিব। 

 প্রেস ব্রিফিং অনুষ্ঠানে তিনি বলেন স্থানীয় সরকারের সাধারণ নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সারা দেশের মানুষ ও রাজনৈতিকদলসহ সবার চাওয়া একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও পক্ষপাতহীন নির্বাচন। এই গুরু দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যান্ত।

প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারগণ নির্বাচন কমিশনের প্রত্যাশা সকলে যেন তাদের উপর অর্পিত দায়িত্ব শতভাগ নিরপেক্ষ হয়ে পালন করবেন। দলীয় মনোভাব পোষণ করা, নেতা-কর্মীদের দ্বারা প্রভাবিত হওয়া, কখনো অতি উৎসাহী হয়ে এমন কোন আচরণ করবেন না যাতে আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে এবং নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্ট হয়।

আপনাদের উপর যে অর্পিত দায়িত্ব প্রদান করা হয়েছে, আমি আশা করি আপনারা সততা ও নিরপেক্ষতার সাথে সে দায়িত্ব পালন করবেন। নির্বাচনী কর্মকর্তাদের জন্য আচরণ বিধি অনুযায়ী সর্বদা নিরপেক্ষ আচরণ করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করতে নিরপেক্ষ আচরণ করা জরুরী।

ভোটগ্রহণ কর্মকর্তাগণ নির্ধারিত কার্যপ্রণালী বিধি অনুসরণ এবং সঠিক ও নির্ভুল তথ্য প্রদান নিশ্চিত করতে হবে। ভোটগ্রহণ কর্মকর্তাগণ সবসময় নির্বাচন কমিশন কর্তৃক প্রদেয় পরিচয়পত্র থাকতে হবে।নির্বাচন কমিশন চায় প্রত্যেকে যার যার দায়িত্ব আইন সঙ্গতভাবে এবং নিরপেক্ষতার সাথে পালন করবে।

অন্যথায় নির্বাচন কমিশন তার আইনসঙ্গত ক্ষমতা প্রয়োগ করে নির্বাচনে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে । তিনি আরও বলেন সারা দেশে তাপপ্রবাহের জন্য দ্রæত ভোট গ্রহণ করানো হবে। সময় বাড়ার সাথে সাথে চিরকুট করে লাইনে এক দুই করে দশ পর্যন্ত সিরিয়াল করে ভোট দেওয়ানো, অপর দশ জনকে গাছের নিচে বসিয়ে রাখা,ভোট কেন্দ্রের আশপাশে মেডিকেল টিম ও খাবার স্যালাইন ও পর্যপ্ত পরিমান পানি রাখা হবে।

      এসময় উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার,পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) বেলাল হোসাইন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা খুলনা অঞ্চল হুমায়ুন কবির, যশোর জেলা সিনিয়র নির্বাচন অফিসার আনিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews