ওগো বৃষ্টি তুমি এসো এসো
চোখের পাতা ছুঁয়ে যাও।
তপ্ত রোদের তীব্রতাকে জুড়িয়ে দাও।
সোনালী রোদে মরণের ফাঁদ
মানুষ নিতে পারে না নিঃশ্বাস।
অভিশাপ থেকে মুক্ত করো
এই অগ্নি তাপের ছোবল থেকে।
অভিমানী মন তোমার
আর থেকোনা চুপটি করে,
শীতল করে স্বস্তি দাও
মিনতি করি দু’হাত ভরে।
জগৎ জুড়ে আগুন ছড়িয়ে
ধ্যান আছো পা গুটিয়ে,
ফিরে তাকাও মাটির দিকে
মানুষ কত দুর্বিপাকে ।
ক্লান্ত পাখীরা অবসাদে নুইয়ে পড়ে
কাতর হয়ে উড়তে গিয়ে ছিটকে মরে।
তৃষ্ণার্তদের জল পানেও তৃপ্তি নেই।
এই কী তোমার যড়ঋতুর রূপ?
কবির কবিতায় কত পড়েছি তোমার
ষড়ঋতুর প্রাণকাড়া সৌন্দর্যের কাব্য / সাহিত্য গাঁথায়।
ষড়ঋতুর স্পর্শে মুগ্ধ হয়ে যার স্বাদ নিয়েছি আজীবন। কিন্তু
এখন এই অগ্নিশর্মা রূপে তোমায় মেনে নিতে পারিনা কোন ভাবেই।
আর কখনও দেখিনিকো এমন মরণ কুপ।
মানুষের কষ্টের কারণ তোমার এই অগ্নিচ্ছটা।
শান্ত হও , নির্মল করে দাও আমাদের ভূমিতল।
বিমাতার রূপে আর নয়, তাপদাহ বিমুক্ত করে
ভুবনমোহিনী দেবীরূপে প্রকৃতিকে শান্ত করো।

Leave a Reply