1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সব রেকর্ড ভেঙে যশোরের তাপমাত্রা ৪৩.৮ ডিগ্রিতে

  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে

টানা এক মাস ধরে চলা তাপপ্রবাহের মধ্যে তাপমাত্রা রেকর্ড পাল্টা রেকর্ড গড়ছে। ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে মঙ্গলবার (৩০ এপ্রিল) যখন চুয়াডাঙ্গা রেকর্ড করল এর অল্প সময় পরই এই রেকর্ড ভেঙেছে পাশের জেলা যশোর। এদিন যশোরের সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে ঠেকেছে ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াসে। ১৯৮৯ সালের পর দেশের ইতিহাসে যা সর্বোচ্চ তাপমাত্রা।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, আজ যশোরে সর্বোচ্চ ৪৩ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটিই চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, মঙ্গলবার যশোরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া চুয়াডাঙ্গায় ৪৩ দশমিক ৭ ডিগ্রি, সাতক্ষীরায় ৪২ দশমিক ২ ডিগ্রি, মোংলায় ৪২ ডিগ্রি, পাবনার ঈশ্বরদীতে ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এর আগে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, টানা ২০ দিন ধরে এই জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বেশ কয়েক দিন দেশের এবং এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ৯টায় চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। দুপুর ১২টায় এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও বেড়ে বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১২ শতাংশ।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলার ওপর বইছে অতি তীব্র তাপপ্রবাহ। গতকাল সোমবারও মৌসুমের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয় চুয়াডাঙ্গায়। এছাড়া খুলনা ও ঢাকা বিভাগেও অনুভূত হচ্ছে তীব্র দাবদাহ।
সংস্থাটির তথ্যমতে, বুধবার রাত থেকে কমতে শুরু করবে তাপমাত্রা। ২ মে থেকে বৃষ্টি ঝরতে পারে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, দেশে চলমান তাপপ্রবাহ বুধবার রাত থেকে কমতে শুরু করবে। পরদিন দেশের পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে। সেদিনই কমবে সারাদেশে তাপপ্রবাহ। যা অব্যাহত থাকতে পারে ১০ মে পর্যন্ত।

শাহিনুল ইসলাম আরও বলেন, ৪ ও ৫ মে সারাদেশে বিভিন্ন জায়গায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন তাপমাত্রা সহনীয় পর্যায়ে নামবে। তবে খুলনা-রাজশাহীতে হিটওয়েভ কমতে কিছুটা সময় লাগবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews