এস, এম মুসতাইনঃ শারদীয় দুর্গা পুঁজা উপলক্ষে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের বাকড়ী খেলার মাঠে থ্রী স্টার স্পোর্টিং ক্লাব ও এলাকা বাসীর আয়োজনে ২০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়।
ভিটাবল্যা মাধ্যমিক বিদ্যালয়ের (অব.) শিক্ষক বাবু বিধান চন্দ্র রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৯ নং জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত। বিশেষ অতিথি ছিলেন জামদিয়া ইউনিয়ন পুঁজা উদযাপন পরিষদের সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক বাবু বিপুল কান্তি বিশ্বাস,

সাবেক ইউপি সদস্য বঙ্কিম ভৌমিক, ইউপি সদস্য বাবু চিন্ময় ভৌমিক, বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের (অব.) শিক্ষক বাবু অশ্বিনী কুমার দাশ। এছাড়া উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা রানী বিশ্বাস,
ইউপি সদস্য শেখ শাহাবুদ্দিন, মহিলা ইউপি সদস্য রিপ্না বিশ্বাস সহ এলাকার সামাজিক রাজনৈতিক সূধী সমাজের ফুটবল প্রেমী ভক্তগন। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন বাকড়ী থ্রী স্টার স্পোর্টিং ক্লাব বনাম বাওনহাটী ফুটবল একাদশ। ২-০ গোলে বাওনহাটী ফুটবল একাদশ কে পরাজিত করেছে বাকড়ী থ্রী স্টার স্পোর্টিং ক্লাব।খেলায় রেফারি হিসাবে বাঁশি বাজান মোঃ মোস্তফিজুর রহমান হাফিজ,সহ কারি ছিলেন সাইফুল ইসলাম,নাহিদ হাসান।

Leave a Reply