ঝিকরগাছার বেনেয়ালী গ্রামের বৃদ্ধ আব্দুল হককে ভরণ পোষণ না দেয়ায় দুই ছেলের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন। সোমবার তিনি বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরমান হোসেন অভিযোগটি আমলে নিয়ে আসামিদের প্রতি গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন। আসামিরা হলো বৃদ্ধ আব্দুল হাকের দুই ছেলে আসাদুজ্জামান আসাদ ও আবুল কালাম আজাদ।নিউজ দৈনিক স্পন্দন।।।

মামলার অভিযোগে জানা গেছে, বৃদ্ধ আব্দুল হাকের দুই ছেলে এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলে আবুল কালাম আজাদ কৃষি কাজ ও আসাদ চাকরি করে। আসাদকে এমএ পাস করানোর পর ব্যবসা করার জন্য তিনি সাড়ে ৫ লাখ টাকা দিয়েছেন। একপর্যায়ে বেনেয়ালী বাজারে বাড়িসহ ২৬ শতক জমি তারা দুই ভাই ও মায়ের নামে লিখে নেয়। আবুল কালাম বাড়িতে থাকে এবং আসাদ চাকরির সুবাদের সাতক্ষীরায় থাকে। আসাদের ভাগের একটি রুমে তিনি বসবাস করতেন।
গত ২ সেপ্টেম্বর আসাদ বাড়ি এসে ঘর থেকে বের করে তালা লাগিয়ে দেয়। তার দুই ছেলে পিতার ভরণ-পোষণ ও ওষুধপত্র কোনো কিছু দেয় না। যাবতীয় সম্পদ তারা নিজেদর নামে লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বর্তমানে তিনি বাজারের লোকজনের করা সহযোগিতায় কোনো রকম জীবনযাপন করছেন। তিনি ভরণ-পোষণের দাবিতে আদালতে এ মামলা করেছেন।

Leave a Reply