আদালতের নিষেধাজ্ঞা আদেশ অমান্য করে চৌগাছার পলুয়া গ্রামের সজিবর রহমানের জমিতে আশ্রয়ন প্রকল্পের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন।
গত ১৪ মার্চ এক আদেশে মামলা চলাকালিন সময়ে বিরোধপূণ জমির দখল, অকৃতি পরিবর্তন না করারসহ জেলা প্রশাসনসহ ৫ বিবাদীকে শোকজ ও মামলা নিস্পিত্তি না হওয়ায় পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন বিচারক। তারপরও গত ২৪ এপ্রিল জমিতে সাইনবোর্ড টানিয়ে নির্মণ কাজ অব্যহত রেখেছে প্রশাসন।
দেওয়ানী ও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে করা মামলার অভিযোগে জানা গেছে, চৌগাছার পলুয় গ্রামের সজিবর রহমান প্রৈতিক সূত্রে পলুয়া মৌজার সাবেক ১৪৬৩ দাগের ১৫ শতক জমি ভোগদখল করে আসছেন।
যার ভোগদখলের বয়স বংশপরমপরায় প্রায় ৭০ বছর। যার সিএস ও এসএ রেকর্ড তার পূর্বপুরুষদের নামে। ১৯৯১ সালের মাঠ জরিপের সময় এ জমি ভুলবত ১ নম্বর খতিয়ানে রেকর্ড হয়। যা সজীবর রহমান জানতেননা।
২০১৭ সালে এ জমি ব্যাংকে বন্দক রেখে ঋণ গ্রহণনের সময় সজিবর রহমান জানতে পারেন তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১৫ শতক জমির মধ্যে ১৪ শতক জমি ১ নম্বর খতিয়ানে রেকর্ড হয়েছে।
বাকি ১ শতক জমির কোন হদিস নেই। এ ব্যাপারে সজিবর রহমান জেলা প্রশাসনসহ ৬ জনকে বিবাদী করে রেকর্ড সংশোধনীর জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ও চৌগাছা সহকারী জজ আদালতে মামলা করেন। যা এখনো বিচারধীন আছে।
সজিবুর রহমানের অভিযোগে জানা গেছে, পলুয়া মৌজার ওই ১৫ জমির একপাশে আশ্রিত হিসেবে সাইফুল ইসলাম নামে এব ব্যক্তিকে বাড়িঘর করে বসবাস করতে দেয়া হয়।
সাইফুল বাড়ি তৈরীরর জন্য জায়গা কিনলেও তার জমি ছাড়তে নাজার। হটাৎ সজিবুর রহমান একদিন দেখতে পান তার জমিতে পলুয়া আশ্রয়ন প্রকল্পের স্থান নির্ধিারণ করে একটি সাইবোর্ড টানানো হয়েছে।
বিষয়টি তিনি খোজখবর নিয়ে জানতে পারেন সাইফুল ইসলাম এ জমির মামলার বিষয়টি জনতে পেরে দেনদরবার করে এ জমিতে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মণ করে সমুদয় জমি দখলের চেষ্টা করেছে।
তিনি বলেন, আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণে বাধা দিলে সাইফুলের ইন্দনে খুন-জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়া হয় তাকে। অবশেষে তিনি নিরুপায় দেওয়ানি মামলায় আশ্রয়ন পকল্পের কাজ বন্দ চেয়ে আদালতে আবেদন করেন।
আদালত এ আবেদন মঞ্জুর করে গত ১৪ মার্চ অস্থায়ী নিষেধাজ্ঞা ও বিবাদীদের শোককের আদেশ দেয়। এ আদেশ অবগত হয়ে আশ্রয়ণ প্রকল্পের কাজ অব্যহত রাখা হয়েছে। তিনি আদালতের আদেশ মান্য করে আশ্রয়ণ প্রকল্পের কাজ বন্দে প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।





Leave a Reply