ঘনিয়ে আসছে কাতার বিশ্বকাপ। এবারের আসরে অনেকের চোখেই শিরোপার অন্যতম দাবিদার আর্জেন্টিনা। সর্বশেষ কোপা আমেরিকা জয় এবং লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হওয়ায় সমর্থকরা খুব আশাবাদী। এর মাঝেই আর্জেন্টিনার নতুন জার্সি উন্মোচন হয়েছে।ওই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন সুপারস্টার লিওনেল মেসি।
জার্সি প্রসঙ্গে মেসি বলেন, ‘আশা করি আপনারা খুব ভালো সময় কাটাচ্ছেন। আমরা যে জার্সি পরে বিশ্বকাপে খেলব, এটা আপনাদের পছন্দ হয়েছে জেনে ভালো লাগছে। সব সময়ের মতোই আমরা নতুন এই জার্সি খুব গর্বের সঙ্গে পরতে যাচ্ছি। কারণ আমরা জানি, পুরো দেশের সঙ্গে আমাদের অনুভূতি জড়িয়ে আছে। আশা করি পথচলাটা ভালো হবে। ‘
এখন পর্যন্ত রেকর্ড ৩৩ ম্যাচ ধরে অপরাজিত আছে আর্জেন্টিনা। গত বছর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জয়ের পর গত জুনে ইউরো ২০২০-এর চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে হারিয়ে জিতেছে ফিনালিস্সিমা ট্রফি। দল আছে দারুণ ছন্দে। লিওনেল স্কালোনির দলকে নিয়ে তাই বড় স্বপ্ন দেখছে আর্জেন্টিনা সমর্থকরা।কন্ঠ
সুত্র কালের কন্ঠ
Leave a Reply