“নদী বাচাও” “পরিবেশ বাচাও” “দেশ বাচাও” স্লোগানে বসুন্দিয়া ব্রিজ ভাঙ্গা বর্জ্য নদীতে ফেলে ভরাট, পরিবেশের ক্ষতি সহ অনিয়ম, সরকারি নিয়মনীতি উপেক্ষা করে ভাঙ্গা হচ্ছে ব্রিজটি।
তারই পরিপেক্ষিতে যশোর ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটি এবং এলাকাবাসী ২৬ এপ্রিল শুক্রবার বিকালে বসুন্দিয়া বাজার ব্রীজ সংলগ্নে বিক্ষোভ প্রতিবাদ সভা করেছে।
উক্ত প্রতিবাদ সভায় বসুন্দিয়া ভৈরব নদী সংস্কার আন্দোলন কমিটির সভাপতি মোঃ আব্দুর সবুর মোল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর ভৈরব নদ আন্দোলন কমিটির নেতা মোঃ মিজানুর রহমান।
এছাড়া বক্তব্য রাখেন সাংবাদিক, বাউল আব্দুল জলিল, বসুন্দিয়া বাজারের ব্যবসায়ী, সমাজ সেবক মোঃ হান্নান মোল্যা। এসময় উপস্থিত ছিলেন সাবেক পুলিশ সদস্য মোঃ নজরুল ইসলাম খান, মোঃ আব্দুর রাজ্জাক,
মোঃ আকরাম সরদার। সঞ্চালনা করেন প্রফেসর মোঃ ইরাদত আলী। ব্রীজ ভাঙ্গা বর্জ্য নদীতে ফেলে ভরাট করছে, তাতে পরিবেশের বাড় ধরনে ক্ষতির সম্মুখিন পড়বে নদীটি। বক্তারা বলেন, অবিলম্বে অনিয়ম বন্ধ করে সরকারি নিয়মনীতি মেনে কাজ করার দাবী জানান।

Leave a Reply