যশোরের বাঘারপাড়ায় মাদকসহ তিন জনকে গ্রেফতার করেছে যশোর মাদক অধিদপ্তরের একটি টিম। মঙ্গলবার সকালে বাঘারপাড়ার সহকারী কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসী এ অভিযান নেতৃত্ব দেন।
উপজেলা সদরের তালবাড়িয়া গ্রামের মিকাইল গাজীর ছেলে বাহারুল ইসলাম (৪৫) কে তিনশো গ্রাম গাজাসহ গ্রেফতার করা হয়।
এসময় তাকে ২০০ টাকা অর্থদন্ড এবং এক বছরের সাজা দেওয়া হয়। এরপর পাশের গ্রামের শওকত আলীর ছেলে রিপন হোসেন (৩৪) কে দেড়শো গ্রাম গাজাসহ গ্রেফতার করে রিপনকে ২০ দিনের সাজা ও ৩৫০০ টাকা অর্থদন্ড দেওয়া করা হয়।
এসময় একই গ্রামের শালবারহাট পাড়ার রেজাউল মোল্লার ছেলে রাজীবকে (৩৫) কে একশো গ্রাম গাজাসহ গ্রেফতার করা হয়। তাকে পাঁচ দিনের জেল ও পাঁচশত টাকা অর্থদন্ড করা হয়।
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিদর্শক এসএম শাহিন পারভেজ ও সাইদুর রহমান, এএসআই বিপ্লব চক্রবর্তী সঙ্গীয় ফোর্স এ টিমের অভিযানে ছিলেন।

Leave a Reply