1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বিজিবির বিরুদ্ধে দিনমজুরকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

  • সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৯ বার পড়া হয়েছে

বেনাপোলে বিজিবির বিরুদ্ধে সোহাগ মিয়া (৩৫) নামে এক দিনমজুরকে মাদকের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। ওই দিনমজুরের স্ত্রী রিমা বেগম আজ দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। একই সাথে তারা `মিথ্যা মামলা` প্রত্যাহার ও তার মুক্তি দাবি করেছেন।

– Advertisement –

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিমা বেগম বলেন, তার স্বামী সোহাগ মিয়া ওরফে বড় বাবু শার্শা উপজেলার সাতমাইল (বাগআঁচড়া) এলাকার বাসিন্দা এবং স্থানীয় গরুর হাটে দিনমজুর হিসেবে কাজ করেন। গত ১৪ সেপ্টেম্বর গভীররাত থেকে পরদিন সকাল ১১ টা পর্যন্ত বিজিবি সদস্যরা তাদের বাড়িতে স্বর্ণের বার উদ্ধারের নামে অভিযান চালায়। সেইসময় তারা বাড়িতে কোন কিছু না পেলেও সোহাগকে ধরে নিয়ে নির্যাতন করে।

এরপর ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় বিজিবি সোহাগকে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ আটক দেখিয়ে মামলা করে। এমনকি ওই মামলায় সোহাগের ছোট ভাই মিলনসহ মোট চারজনকে আসামি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে রিমা বেগম তার স্বামীর মুক্তি ও মিথ্যা অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর বেনাপোল বিওপি (বিজিবি) ৪৯/ডি কোম্পানির জেসিও-৮০৭৮ সুবেদার মো. আহসান উল্লাহ বাদী হয়ে বেনাপোল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ২২/১৬.০৯.২০২২।

মামলায় উল্লেখ করা হয়েছে, ১৫ সেপ্টেম্বর রাত ৮.২০ মিনিটের দিকে বেনাপোল থেকে যশোরের দিকে যাওয়া একটি প্রাইভেট কার তল্লাশিকালে সেখানে থাকা চারজন দৌড়ে পালানোর সময় সোহাগ হোসেন ওরফে বড় বাবুকে আটক করা হয়। এরপর গাড়িতে থাকা ১০০ বোতল ফেনসিডিল, ইয়াবা স্বদৃশ গোলাপী ট্যাবলেট ৪,৯৬৫ পিস, চার কেজি গাঁজা, কাঁটাতার কাটার কাইচি, সোনা প্যাকিং করার ম্যাটেরিয়াল ও প্রাইভেট কারটি জব্দ করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews