যশোর এমআরএসসি কতৃক আয়োজিত প্রত্যাশা ২ প্রকল্পের প্রবাসবন্ধু ফোরাম এর ১ম ব্যাচের ট্রেনিং যশোর বিএলসিতে অনুষ্ঠিত হয় (১৭-১৮ এপ্রিল)। ট্রেনিং এ মোট অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন ৩৩ জন (নারী :৮ জন,পুরুষ:২৫ জন)।
উক্ত ট্রেনিং এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব কমলেশ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব আলমাছুর রহমান জেলা সমন্বায়ক যশোর, এবং জনাব মোঃ আবু সাঈদ ডিভিশনাল ম্যানেজার খুলনা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব কমলেশ মজুমদার ব্র্যাক এবং প্রবাস বন্ধু ফোরামের সবাইকে ধন্যবাদ জানান। তিনি যশোরের বর্তমান মাইগ্রেশন অবস্থা নিয়ে আলোচনা করেন। প্রত্যাশা -২ প্রকল্পের কার্যক্রমে ফোরাম সদস্যের সহযোগিতার প্রশংসা জানান।
তিনি আরও বলেন অভিবাসন নিয়ে ব্র্যাক যে কাজ করছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে । ব্র্যাক সবসময়ই সরকারের সহযোগী হিসেবে কাজ করে আসছে।
ব্র্যাকের সার্বিক সাফল্য কামনা করে তিনি তার বক্তব্য শেষ করেন। প্রবাসবন্ধু ফোরাম ট্রেনিং পরিচালনা করেন মুন্নাজা মাহিন এমআরএসসি কোঅর্ডিনেটর যশোর এবং মোঃ গোলাম রসুল প্রোগ্রাম অর্গানাইজার যশোর সদর, যশোর।





Leave a Reply