অবশেষে যশোর জেনারেল হাসপাতালের দুর্নীতিবাজ আলোচিত স্টোর কিপার সাইফুল ইসলামকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। ও গতকাল মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন। স্বাস্থ্য বিভাগ খুলনার বিভাগীয় পরিচালক ডাক্তার মো. মনজুরুল রশিদ স্বাক্ষরিত এক আদেশে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতাল থেকে মনিরামপুর বদলী করা হয।
যশোর হাসপাতাল সূত্রে জানা গেছে, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আলোচিত স্টোর কিপার মো সাইফুল ইসলামকে জনস্বার্থে বদলীর আদেশ দিয়েছেন। গত ৯ এপ্রিল স্বাক্ষিরত আদেশে এক সপ্তাহের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেয়া হয়েছে।
স্টোর কিপার সাইফুল ইসলাম চাকরি জীবনে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। দুনীর্তির কারণে সেখান থেকে তৎকালীন যশোর সিভিল সার্জন আতিকুর রহমান তাকে বদলীর সুপারিশ করেন। তাকে ওই সময় বাগেরহাটে বদলী করা হয়।
প্রসঙ্গত,দ্বাদশ সংসদ নির্বাচনের পর গত ১৪ মার্চ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যশোর ৩ আসনের সংসদ সদস্য ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি কাজী নাবিল আহম্মেদ। সভায় দুর্নীতিবাজ স্টোরকিপার সাইফুল ইসলামকে নিয়ে নানা অভিযোগ করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়,
হাসপাতালে দীর্ঘদিন ধরে স্টোরকিপার হিসেবে দায়িত্ব পালন করছেন সাইফুল ইসলাম। তিনি হাসপাতালের ওষুধ চুরি করে অন্যত্র বিক্রি করছেন। এছাড়া হাপসাতালের ১৩ ওয়ার্ড ইনচার্জ নার্সকে অডিটের নামে ভয় দেখিয়ে ওষুধ না দিয়ে স্বাক্ষর করতে বাধ্য করছেন। এছাড়া হাসপাতালের সরকারি ওষুধ আনার জন্য বিভিন্ন পরিবহন খরচ, অডিটের নামে বিভিন্ন সরকারি ওষুধ বিক্রি করে দেয়া,
ওষুধ সরবরাহে ঠিকারদারী প্রতিষ্ঠানকে কমিশন দিতে বাধ্য করাসহ নানা অভিযোগ তোলা হয়। এক পর্যায়ে সভার সভাপতি কাজী নাবিল আহম্মেদ এমপি স্টোর কিপারকে বদলীর সিদ্ধান্ত দেন।
হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ ২৭ মার্চ স্টোর কিপার সাইফুল ইসলামকে বদলীর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য’র খুলনা বিভাগীয় পরিচালককে অবগতির জন্য প্রেরণ করা হয়।
এদিকে গতকাল মঙ্গলবার সাইফুল ইসলাম নতুন কর্মস্থল মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছে বলে জানা গেছে।

Leave a Reply