1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর শহরের পুরাতন কসবায় গোলাগুলি

  • শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৯ বার পড়া হয়েছে

যশোর শহরের পুরাতন কসবা কাজিপাড়া আমবাগান এলাকায় বোমা বিষ্ফোরণ ও গুলি বর্ষনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগের দুটি সংগঠনের নেতাকর্মীদের পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। কোন হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি। তবে এ বিষয়ে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে আমবাগানের বাবুর লন্ডির দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন যশোর জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ফিরোজ আলম। এ সময় এক কিশোরের কাছে চাকু দেখে তিনি জানতে চান তার কাছে চাকু কেন। এই ঘটনার কিছু সময় পর ওই এলাকার জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েলের নেতৃত্বে, কানা রুবেল, দুর্জয়, রাসেল, জাভেদসহ ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী ফিরোজ আলমের উপর হামলা চালায়। প্রথমে জাভেদ ফিরোজকে লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে ও পরে পুরাতন কসবার সিরুর ছেলে র্দুজয় দুই রাউন্ড ও আর এন রোডের কানা রুবেল ২ রাউন্ড গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ফিরোজ অল্পের জন্য প্রানে বেঁচে যান।

প্রত্যক্ষদর্শী আরো জানান, জুয়েলের হাতে একটি সর্টগান ছিলো। কানারুবেলের হাতে একটি ও র্দুজয়ের হাতে একটি করে পিস্তল ছিলো।  অন  নিউজ বিডি।

এদিকে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল জানান, ৪ নং ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্ব ফিরোজ আলম, জিহাদ, উপলসহ ১৫/২০ জন আমার বাড়িতে বোমা হামলা চালায় ও গুলি বর্ষন করে।

বিষয়ে জানতে অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল, কোতয়ালি থানার ওসি তাজুল ইসলাম, ডিবির ওসি রুপন কুমার সরকার ও কসবা ফাঁড়ির আইসি ইন্সপেক্টর রেজাউল করিমকে একাধিকবার ফোন করা হলে ফোন রিসিভ করেননি।

বিষয়ে জানতে র‌্যাব-৬ যশোরের কমান্ডার নাজিউর রহমান জানান, আমবাগান এলাকায় একটি ছেলেকে চাকুসহ একপক্ষ ধরে। আরেক পক্ষ তাকে ছাড়িয়ে নিতে গুলি ও বোমা হামলা চালায়। আমরা বোমার আলামত পেয়েছি। আমরা পরবর্তীতে অভিযান চালিয়ে অস্ত্র ও বোমা উদ্ধার করবো।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews