যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয় এঁর নিদের্শক্রমে
বেনাপোল পোর্ট থানার অভিযানে ইং ১৭/০৯/২০২২ তারিখ সকাল বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া বাজারস্থ চৌরাস্তা মোড় হতে মোঃ জিয়ারুল ইসলাম (৫০), পিতা-মৃত মজিবর মোড়ল, সাং-মানকিয়া,
থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে ১কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ এসআই (নিঃ) তৌফিকুর রহমান গ্রেফতার করে।একই তারিখ সকালে এসআই (নিঃ) রাজু আহমেদ বেনাপোল পোর্ট থানাধীন ছোট আচড়া নতুন থানা ভবনের সামনে পাঁকা রাস্তার উপর হতে ১ কেজি গাঁজা সহ আসামী মোঃ শাহ আলী (২৫), পিতা-মৃত জয়নাল, সাং-মানকিয়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে গ্রেফতার করে। উক্ত বিষয়ে আসামীদের বিরুদ্ধে অত্র থানায় পৃথক পৃথক মাদক আইনে মামলার প্রক্রিয়াধীন।

Leave a Reply