যশোর সদর উপজেলার বসুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বরেণ্য সাবেক শিক্ষাবিদ প্রধান শিক্ষক মরহুম আলহাজ্ব লোকমান হোসেন ফকির ও মরহুম মকছেদ আলী খান সহ সকল প্রয়াত শিক্ষকদের স্মরণে ১৩ এপ্রিল শনিবার বেলা ১১ টায় স্মরণ সভা ও বাস্তবায়ন কমিটির আয়োজনে বসুন্দিয়া স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৮৮ যশোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সাবেক ধর্ম মন্ত্রী আলহাজ্ব এম নাজিম উদ্দীন আল – আজাদ, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত,
বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশীদ খান, বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সাজ্জাদ ইকবাল, প্রতিষ্ঠানের সভাপতি অশোক রঞ্জন কাপুড়িয়া বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, কমরেড নাজিম উদ্দীন,
কমরেড শওকত আলী। এছাড়া অত্র প্রতিষ্ঠানের স্মৃতি বিজড়িত প্রাক্তন ছাত্র ছাত্রী সহ সামাজিক রাজনৈতিক সূধী সমাজের মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি নবারুণ কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ হারুন অর রশীদ এর সভাপতিত্বে পরিচালনা করেন যশোর কলেজের সহকারী অধ্যক্ষ মোঃ মোক্তার আলী ও মতিয়ার রহমান খান।

Leave a Reply