1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝাঁজ কমেছে পেঁয়াজ-মরিচের ফের বেড়েছে ডিমের দাম

  • শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে

খুলনার বাজারে পেঁয়াজ ও কাঁচা মরিচের ঝাঁজ কমতে শুরু করেছে, তবে বেড়েছে ডিমের দাম। গত তিন দিনের ব্যবধানে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে ২৪ টাকা। পরিবহন ও খাবারের দাম বাড়তি হওয়ার কারণে ডিমের এ মূল্যবৃদ্ধি বলে জানিয়েছেন নগরীর ব্যবসায়ীরা। তবে ক্রেতা সাধারণের অভিযোগ সিন্ডিকেট করে এ পণ্যটির দাম বাড়ানো হয়েছে।
নগরীর কয়েকটি বাজার ঘুরে জানা গেছে, মানভেদে প্রতিকেজি পেঁয়াজ (দেশি) ৩৫ থেকে ৩৬ টাকা ও ভারতীয় পেঁয়াজ ২০ থেকে ২৩ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। ১৫ দিন আগেও দেশী ৩৮ থেকে ৪২ টাকা ও ভারতীয় এলসি ২৫ থেকে ২৬ টাকায় বিক্রি হয়েছে। অপরদিকে গত ৩ দিন আগে ৩৮ থেকে ৪২ টাকা করে ডিমের হালি বিক্রি হলেও আজ শুক্রবার তা ৪৬ থেকে ৫০ টাকা বিক্রি হচ্ছে।নগরীর সোনাডাঙ্গাস্থ কাঁচা বাজারের পাইকারী ব্যবসায়ী আব্দুল মালেক বলেন, ১৫ দিন আগে পেঁয়াজের দাম বেশী ছিল। বর্তমানে এ পণ্যটির দাম কমে গেছে। তাছাড়া বাজারে এলসি পেঁয়াজের আমদানি বেশ। এখন পেঁয়াজের মৌসুম প্রায় শেষ পর্যায়ে। ভারতীয় পেঁয়াজের আমদানি থাকায় অনেক কৃষক কম দামে পেঁয়াজ ছেড়ে দিচ্ছে। যে কারণে এ পণ্যটির দাম কম।একই বাজারের কাঁচা মরিচ ব্যবসায়ী বলেন, প্রতি বছর বর্ষার মৌসুম এলে মরিচের দাম বাড়ে। কারণ হিসেবে তিনি বলেন, অতিবর্ষণের ফলে গাছ মারা যায়। ফলে বাজারে সরবরাহ সংকট থাকে। আর সংকট থাকার কারণে এর দাম বেড়ে যায়। তখন আমাদের ভারতীয় ঝালের ওপর নির্ভর করতে হয়। তবে এবার বাজারে কাঁচা মরিচের সরবরাহ বেশ আছে। কিন্তু ক্রেতা কম।অন্যদিকে পোল্ট্রি খাবার ও পরিবহন খরচের অজুহাত দেখিয়ে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে ২৪ টাকা। নগরীর সান্ধ্য বাজারের ব্যবসায়ী করিম বলেন, তিন দিনের ব্যবধানে হালি প্রতি বেড়েছে ৮ টাকা করে। এ দাম বৃদ্ধির জন্য তিনি বৃষ্টিকে দায়ী করেছেন।
তিনি বলেন, গত কয়েক দিন অতিমাত্রায় বৃষ্টি হওয়ার কারণে খুলনায় তেমন ডিম আসতে পারেনি। চাহিদা বেশী থাকায় ডিমের সংকট আছে। আর এ কারণেই বেড়েছে ডিমের দাম।
সান্ধ্য বাজারের ক্রেতা গোলাম ছামদানি সাকিব বলেন, পেঁয়াজ ও কাঁচা মরিচে স্বস্তি থাকলেও অস্বস্তি বেড়েছে ডিমে। তিন দিন আগে যে ডিম হালি প্রতি মানভেদে ৩৮ থেকে ৪২ টাকা থাকলেও আজ তা ৪৬ থেকে ৫০ টাকায় কিনতে হচ্ছে। মূল্য বৃদ্ধির জন্য তিনি ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দায়ী করেছন।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধ না হলে কোন পণ্যের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews