নড়াইল,গতকল ১৬/০৯/২২ ইং। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে নড়াইল জেলায় কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নড়াইল জেলা পুলিশ অভিযান চালিয়ে ০২ জন সাজাপ্রাপ্ত আসামি সহ পরোয়ানাভুক্ত ০৫ জনকে গ্রেফতার করেছে।
নড়াগাতি থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে অদ্য ১৬ সেপ্টেম্বর ২০২২ খ্রি: তারিখ এসআই(নি:) মো: ফিরোজ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ এসসি- ১৭৩/১৪, ১৭৪/১৫ এবং ২১৩/১৬ মূলে সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী মো: লাভলু শেখ(৩৮), পিতা: মৃত ওদুদ শেখ, সাং-ইসলামপুর, থানা: নড়াগাতি, জেলা: নড়াইলকে ঢাকা জেলার সাভার মডেল থানার হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে।
অন্যদিকে, লোহাগড়া থানা পুলিশ অত্র থানার কুমড়ী এলাকায় অভিযান চালিয়ে জিআর-৪২/১১ মূলে সাজা পরোয়ানাভুক্ত আসামী মো: রবিউল ইসলাম, পিতা: আফসার ফকির, সাং-কুমড়ী, থানা: লোহাগড়া, জেলা: নড়াইলকে গ্রেফতার করেছে।
এছাড়াও পরোয়ানা মূলে লোহাগড়া থানা পুলিশ আরো ০৩ জনকে গ্রফতার করেছে।সংগ্রহ

Leave a Reply