প্রেস বিজ্ঞপ্তি ১৬ সেপ্টেম্বর রিমান্ড প্রাপ্ত আসামীর তথ্য মোতাবেক কুষ্টিয়া ইবি থানা এলাকা থেকে ১টি চোরাই মটরসাইকেলসহ ১জনকে গ্রেফতার
ঘটনা ও গ্রেফতার অভিযানঃ
যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এঁর নির্দেশে ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম এর দিক-নির্দেশনায় ডিবি’র এলআইসি টিমের ধারাবাহিক চোরাই মটরসাইকেল উদ্ধার অভিযানের অংশ হিসেবে একাধিক চোরাই মটরসাইকেল ক্রয়/বিক্রেতা গ্রেফতারকৃত হাজতী আসামী রশিদুল ইসলাম ওরফে রিংকুকে ০২ (দুই) দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মতে ১৫ সেপ্টেম্বর রাত ২১:০০ ঘটিকায় কুষ্টিয়া জেলার ইবি থানাধীন নলকোলা বাজারে অভিযান পরিচালনা করে ১ টি চোরাই পালসার মটরসাইকেলসহ ১ জন ক্রেতাকে গ্রেফতার করা হয়।
ধারাবাহিক চোরাই মটরসাইকেল উদ্ধার অভিযানে জেলা জেলা গোয়েন্দা শাখা কর্তৃক গত ২ মাসে মোট ১৯টি চোরাই মটরসাইকেল জব্দ করেন। তন্মধ্যে এ পর্যন্ত ১১টি গাড়ি প্রকৃত মালিকের জিম্মায় প্রদান করা হইয়াছে।
গ্রেফতারকৃত আসামীরা হলো
রিমান্ড প্রাপ্ত মোঃ রশিদুল ইসলাম @ রিংকু (৩২), পিতা- আসলাম মোল্যা, সাং-পারনান্দুয়ালী, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরা।
২। সাইফুল ইসলাম (২২), পিতা- রবিউল ইসলাম, সাং-বকসিপুর, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাংগা।
উদ্ধারকৃত আলামত ০১টি পালসার ১৫০ সিসি চোরাই মটরসাইকেল।
“বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ, সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ”।

Leave a Reply