1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুরা পেল ঈদের নতুন পোষাক ও মেহেদী

  • সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

যশোরে অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুরা পেল ঈদের নতুন পোষাক ও মেহেদী

শহিদ জয় ,যশোর অফিস :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে মাঝে ঈদের খুশি সকলের মাঝে ছড়িয়ে দিতে সোমবার যশোর শহরের বেজপাড়া কলোনী মসজিদ এলাকায় ৫০জন শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ ও মেহেদী উৎসবের আয়োজন করা হয়।

আলোর দিশারী পাঠশালা এবং জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে এই মহৎ উদ্যোগ গ্রহণ করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ফারজানা ইয়াসমিন বৃষ্টি‌ তিনি উপস্থিত থেকে থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক ও মেহেদী বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ করিমুজ্জামান, সম্পাদক আফসানা ইয়াসমিন, সাধারণ সদস্য শাকিলা পারভিন, রিতা আফরোজ, রুপা প্রমুখ।

ঈদের এই উপহার পেয়ে শিশুরা জানায়, আমরা নতুন পোশাক ও হাতের মেহেদী পেয়ে আমরা অনেক খুশি হয়েছি।লামিয়া নামে এক শিশু বলে আমার বাবা অনেক গরিব ঈদে একটা জামা কিনে দিতে পারিনি কিন্তু আমি মেহেদী দিয়ে হাত সাজিয়ে ও নতুন জামা পেয়ে ভিষণ খুশি। বেজপাড়ার বিহারি কলোনির বাসিন্দারা বলেন, আলোকিত মানুষের এমন মহৎ উদ্যোগ অব্যাহত থাকুক।তাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

আলোর দিশারী পাঠশালা এবং জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ফারজানা ইয়াসমিন বলেন “সমাজের এই অবহেলিত ও

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার সুযোগ ও তাদের মুখে ঈদের আনন্দের হাসি দেখতে পাওয়াটা আমার জন্য মানসিক প্রশান্তির ও সৌভাগ্যের। সমাজের বিত্তবান শ্রেণীর মানুষেরা আমাদেরকে সহযোগিতা করলে আমরা আরো অসহায় মানুষের পাশে দাড়াতে সক্ষম হবো।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews