পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রাবণী ফাউন্ডেশনের উদ্যোগে আজ রবিবার বিকাল ৪টায় যশোর শহরের লোন অফিস পাড়ার আদর্শ বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৫টি মুসলিম দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পোলাওয়ের চাল, তেল, সেমাই, চিনি। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রাবণী ফাউন্ডেশনের আহবায়ক শ্রাবণী রায়, এডমিন পরিমল দাস, মডারেটর কাকলী দে ও শ্রেয়সী।
এ সময় শ্রাবণী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রাবণী রায় বলেন, “ভবিষ্যতেও সকল সুবিধাবঞ্চিতদের জন্য শ্রাবণী ফাউন্ডেশনের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যেন সকলের ঈদের আনন্দকে আরও বর্ধিত করে তোলে।”শ্রাবণী রায় সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চান যেন শ্রাবণী ফাউন্ডেশন সবসময় অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে পারে।

বিশেষ প্রতিনিধি
Leave a Reply