1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর শহরের বড়বাজার আলিফ ফিসের মালিক আজাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা

  • রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

যশোর শহরের বড়বাজার আলিফ ফিসের মালিক আজাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা

যশোর অফিস :

যশোর শহরের বড় বাজারের আলিফ ফিসের মালিক হাফিজুর রহমান আজাদের (৫২) বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা ও মারপিটের অভিযোগে মামলা হয়েছে। আদালতের নির্দেশে গত ৬ এপ্রিল রাতে কোতোয়ালি থানায় মামলাটি রেকর্ড হয়েছে। বাদী আদালতে এই মামলাটি করেছেন। বাদী শহরের লোন অফিসপাড়ার বাসিন্দা। আসামি হাফিজুর রহমান আজাদ শহরতলীর বালিয়াডাঙ্গা বিসিক এলাকা মতিয়ার রহমান গাজীর ছেলে।

বাদী মামলায় বলেছেন শহরের,লোন অফিসপাড়ায় তার দুইটি ফ্লাট বাড়ি রয়েছে। একটিতে নিজে বসবাস করেন এবং অন্যটি ভাড়া দেয়া। এরই মধ্যে আসামির সাথে দেখা হলে রাস্তা-ঘাটে বাদীকে বিভিন্ন ধরণের কুপ্রস্তাব দিয়ে আসছিল। রাজি না হওয়ায় ২০১৯ সালের ১ অক্টোবর রাত ১০টার দিকে কিছু না জানিয়ে বাদীর ঘরে প্রবেশ করে।

এসময় অস্ত্রের মুখে জিম্মি করে বাদীকে ধর্ষণ করে। শুধু তাই নয় ধর্ষণের চিত্র মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে বাদীর কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে ছিয়েছে আজাদ। এছাড়াও বাদীর নিজ নামীয় দুইটির ফ্লাটের অর্ধেক আজাদের নামে রেজিস্ট্রি করে নেয়।

পরবর্তীতে বাদী এব্যাপারে থানা পুলিশের স্বরণাপন্ন হলে ফ্লাট বাড়ি ও টাকা ফেরত দিতে রাজি হয়। কিন্তু ফ্লাট ও টাকা ফেরত না দিয়ে ঘুরাতে থাকে। সর্বশেষ গত ২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আজাদ আবারও বাদীর বাড়িতে প্রবেশ করেন।

এসময় আবারও জোর পূর্বক ধর্ষণ করেন। শুধু তাই নয় বাদীকে মারপিট করায় চিৎকার করলে তার মোবাইল ফোনসেট ও গলায় থাকা তিন ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে চলে যায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেণে এই ব্যাপারে কোতোয়ালি মামলা করার জন্য যান বাদী। কিন্তু মামলা গ্রহণে অস্বীকৃতি জানায় থানা পুলিশ। ফলে বাধ্য হয়ে বাদী এই ব্যাপারে গত ৪ এপ্রিল যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ অভিযোগ করেন।

বিচারক অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে বেকর্ড করা করার জন্য থানা পুলিশকে নির্দেশ দেন। গত ৬ এপ্রিল মামলাটি রেকর্ড করা হলেও আসামি আজদকে আটক করতে পারেনি পুলিশ। তবে তদন্ত কর্মকর্তা এসআই এমরানুর কবীর বলেছেন, আসামি আজাদকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews