1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেনাপোল বন্দরে চাকরি দেয়ার নামে প্রতারণা আদালতে মামলা

  • রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৪৩ বার পড়া হয়েছে

বেনাপোল বন্দরে চাকরি দেয়ার নামে প্রতারণা আদালতে মামলা

যশোর অফিস :

বেনাপোল স্থল বন্দরে অফিস সহকারী পদে চাকরি দেয়ার নামে ১২ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় আদালতে মামলা হয়েছে। যশোরের ভুক্তভোগী মণিরামপুর উপজেলার ঝাপা গ্রামের রিয়াদ আফিরিন রাকিব বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে এই মামলাটি করেছেন। বিচারক মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে আদেশ দিয়েছেন।

আসামিরা হলো, টাঙ্গাইল সদর উপজেলার লাউজানা ধরের বাড়ি গ্রামের কিসমত আলীর ছেলে মাজহারুল ইসলাম ও যশোরের মণিরামপুর উপজেলার ঝাপা গ্রামের আবু কালামের ছেলে মামুন হোসেন।

বাদী মামলায় জানিয়েছেন, আসামি মামুন ও তার বাড়ি একই গ্রামে। লেখাপড়া শিখে বেকার থাকার কারণে তাকে বেনাপোল স্থল বন্দরে অফিস সহকারী পদে চাকরি দিতে পারবে বলে মামুন বাদীকে জানায়। আর ওই চাকরি পাইতে গেলে ১২ লাখ টাকা ঘুষ দেয়া লাগবে বলে জানানো হয়।

তবে একই সাথে চাকরি এবং টাকা লেনদেন হবে এমনটিই মামুন বাদীকে জানিয়েছে। ২০২১ সালের ৪ অক্টোবর সকাল ৯টার দিকে মামুন বাদীকে সাথে নিয়ে আসামি মাজহারুল ইসলামের ঢাকা গুলশানের বাসায় যায়। সেখানে যাওয়ার পরে ফটো কপির একটি নিয়োগপত্র দেখিয়ে ১২ লাখ টাকা হাতিয়ে নেন। এরপরে বলছেন একদিন পরে মূল নিয়োগপত্র ডাক যোগে পাঠাইয়া দিবে।

এভাবে দিনের পর দিন ঘুরাতে থাকে কিন্তু কোন নিয়োগপত্র দিতে পারে নাই। ফলে চলতি বছরের ২৯ মার্চ যশোর শহরের ষষ্ঠীতলার বাসায় দুই আসামিকে ডেকে নিয়ে ১২ লাখ টাকা ফেরৎ চাইলে দিকে অস্বীকার করে। এই ব্যাপারে থানা গেলে মামলা নিতে অস্বীকার করে পুলিশ। ফলে বাধ্য আদালতে এই মামলাটি করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews