গত বৃহস্পতিবার মাগুরা কল্যাণ ফোরাম, যশোর এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব যশোরে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল সাধারণ সম্পাদক শেখ দিনু আহমেদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোহন মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোঃ আসাদুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান মজনু,
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জনতা ব্যাংক খুলনা অঞ্চলের উপ-মহা ব্যবস্থাপক শেখ সাজ্জাদুর রহমান, পিডিবির নির্বাহী প্রকৌশলী কামাল হোসেন, গোপালগঞ্জ জেলা হিসাব রক্ষণ কর্মকতা আহসান হাবীব,
সিএমএইচ এর ডাঃ শফিউল আলম, ডায়বেটিক বিশেষজ্ঞ ডাঃ প্রদীপ গাইন, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ বিপুল, মডার্ণ ডায়াগনস্টিক হাসপাতালের পরিচালক আসাদুজ্জামান,
যশোর দোকানপাট ও কল-কারখানা পরিদর্শক শওকত হোসেন প্রমুখ। ইফতার পার্টিতে দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আব্দুল আজিজ।

Leave a Reply