চাল, ডাল, তেল, আটা, ময়দা, চিনি, মসলাসহ নিত্যপণ্যের দাম কমানো ; সারা দেশে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করা ; দুর্নীতিবাজ, লুটপাটকারী ও বিদেশে টাকা পাচারকারীদের বিচার, সারা দেশে সল্পমূল্যে পূর্ণ রেশনিং ব্যাবস্থা চালু,
ঈদের পূর্বে সকল শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবীতে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত শনিবার দুপুর বারোটায় বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির আহবানে স্থানিয় প্রেসক্লাব যশোর সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য কম. তসলিম উর রহমান। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য ও জেলার অন্যতম নেতা কম. ইসরারুল হক, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় প্রাত্তন সভাপতি আবু নাসের অনিক, জেলা সদস্য পলাশ বিশ্বাস, কৃষক নেতা সিরাজুল ইসলাম, সাহাবুদ্দিন বাটুল প্রমূখ।

Leave a Reply