1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে চালন্ত অ্যাম্বুলেন্স মাইক্রোবাসে অগ্নিকাণ্ড

  • শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

যশোরে চালন্ত অ্যাম্বুলেন্স মাইক্রোবাসে অগ্নিকাণ্ড

শহিদ জয় ,যশোর অফিস : 

যশোর- মাগুরা সড়কের বাহাদুরপুরে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোনও হাতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণ করেছে।

আজ শনিবার বেলা ১১টার দিকে ওই সড়কের একটি বেসরকারি সার গোডাউনের সামনে এই ঘটনা ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (দমকল বাহিনীর) দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়কে শত শত যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। পুলিশের একাধিক টিম প্রায় এক ঘণ্টা চেষ্টার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে খুলনা মেডিক্যাল কলেজের একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো- ছ-৭১-০৮৬৯) যশোর শহরের দিকে যাচ্ছিল । হঠাৎ করেই তাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোটা রাস্তাজুড়ে আগুন আর আগুন। দুইপাশের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আজিজুল হক বলেন, ইঞ্জিনে ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খুলনা মেডিক্যাল কলেজের এই অ্যাম্বুলেন্সটি নতুন। শুধু ড্রাইভার একা ছিলেন। পরীক্ষামূলকভাবে তিনি গাড়িটি চালাচ্ছিলেন।

ঘটনাস্থল থেকে ইছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আমিনুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে যাই। পরপরই ফায়ার সার্ভিসের লোকজন আসে। শুনেছি মাইক্রোবাসটি খুলনা মেডিক্যাল কলেজের এবং গ্যাসচালিত।পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। জানমালের কোনও ক্ষতি হয়নি। পরিস্থিতি এখন স্বাভাবিক। যানবাহন চলাচল স্বাভাবিক ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews