রূপদিয়া বাজারের জুতাপট্টিতে অগ্নিকান্ডে একটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে, অল্পের জন্য রক্ষা পেয়েছে আরও অসংখ্য দোকান। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার রাত ১১ টা ৪০ মিনিটের দিকে রূপদিয়া বাজারের জুতাপট্টির রাব্বি সুতে আগুন লাগে। এ সময় ধোঁয়া দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে তারা। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তারা জানান, ওই গলিতে একাধিক কাপড়, জুতা,পান তামাক ও চায়ের দোকান রয়েছে। ঈদের বাজার আর হাট বার হওয়ায় ঘটনাস্থলে আসেপাশে লোকজন ছিলো।
দ্রুতই টের পেয়ে যে যেভাবে পেরেছে আগুন নেভানোর চেষ্টা করেছে।এতে করে অসংখ্য ব্যবসায়ী বড় ধরণের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।যশোর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক জানান,
রাত ১২ টা ১০ মিনিটে আগুন লাগার খবর পান তারা। পরে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও নিশ্চিত করেন এই কর্মকর্তা। আজিজুল ইসলাম আরও জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

বিশেষ প্রতিনিধি
Leave a Reply