আজ ৫ এপ্রিল ( শুক্রবার) লোহাগাড়া সদরে পুরাতন থানাস্থ মুন্সি ভিলায় জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা শাখা উদ্যোগে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সঞ্চালনায় ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুল ইসলাম।
মাহফিলে বিশেষ অথিতি হিসাবে উপস্থিথ ছিলেন লোহাগাড়া দরবেশ হাটের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লোহাগাড়া ব্রিকফিল্ড মালিক সমিতির সেক্রেটারি ও লোহাগাড়া সিটি হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর জনাব সরোয়াল আলম কোম্পানি। তিনি মাহে রহমজানের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং তিনি তার বক্তব্যে উল্লেখ্য করেন যে, সাংবাদিক নাম দিয়ে যারা অপসাংবাদিকতা করে আর চাঁদাবাজীর সাথে জড়িত তাদের বিষয়ে আমি কঠোর অবস্থানে আছি। আমার নিকট তাদের কোন স্থান নাই। তাই সকল সাংবাদিককে বস্তুনিষ্ট সত্য সংবাদ পরিবেশন করার জন্য নির্দেশনা দেন।
এছাড়া আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন. লোহাগাড়া উপজেলা কৃষকলীগের সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রফেসর নজরুল ইসলাম, সপ্তাহিক মাঈনী পত্রিকার সম্পাদক নুরুল ইসলাম সবুজ, লোহাগাড়া উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি তুষার কান্তি বড়ুয়া,
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি লোহাগাড়া কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক সংগ্রাম প্রতিদিনের লোহাগাড়া প্রতিনিধি হেলাল চৌধূরী, সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক আলোকিত সকাল প্রত্রিকার লোহাগাড়া প্রতিনিধি মুন্সি সাহাব উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণাঞ্চল সাংবাদিক ফোরামের সভাপতি সাহসী সাংবাদিক ওসমান গনি, সাধারণ সম্পাদক শামসুল কিবরিয়া সুমন ও সাংবাদিক জাবের আলী,
জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য বাবু সুমত রঞ্জন বড়ুয়া, হাজী সেলিম উদ্দিন, ওসমান গনি, জিয়া হোসেন, টিপু বড়ুয়া, সিন্টু মাষ্টার, ডাক্তার সুজন নাথ সহ সংস্থার সকল সদস্য বৃন্দ, আমন্ত্রিত মেহমান ও এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ বিশিষ্ট ব্যবসায়ীগণ,সাংবাদিক,সংগঠক এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা আব্দুল মন্নান সাহেব।

Leave a Reply