আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যশোরে সাড়ে ৬শ হত দরিদ্র ও নিন্ম আয়ের মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের রাজারহাট নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মা-অমি লেদার এন্ড ফিস ফার্মের আয়োজনে এই ঈদবস্ত্র বিতরণ করা হয়।
বস্ত্রবিতরণ অনুষ্ঠানে নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল বলেন। ঈদের আনন্দ থেকে যাতে ছিন্নমূল মানুষেরা বঞ্চিত না হয়, সকলে একসাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারে এটিই আমাদের প্রয়াস।
বস্ত্রবিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুয়াদা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি শেখ মাসুদুর রহমান রানা, রামনগর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ অপু, আফজাল বিশ্বাস, আলাউদ্দিন হোসেন, বাজার ব্যবসায়ী কমিটির নেতা আবু সাঈদ স্বপন, ছাত্রলীগ নেতা আব্দুল আহাদ, শাহিদুল ইসলাম, মারুফ হোসেন, রকি হোসেন প্রমুখ।
Leave a Reply