গতকাল বৃহস্পতিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের উদ্যোগে শহরের বেজপাড়া ও বড়বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আবির ফার্মেসী কে ৩৭ (পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করা ফিজিশিয়ান শ্যাম্পল বিক্রয় তিন হাজার টাকা,
ও মহাপ্রসাধনালয়কে পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করায় দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা-অধিকার বিরোধী অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া বড়বাজারে বিভিন্ন জুতার শো-রুম পরিদর্শন করা হয় এবং দেশীয় পণ্যকে বিদেশী পণ্য বলে ভোক্তা-সাধারনদের প্রতারিত না করা জন্য সতর্ক করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, সৈয়দা তামান্না তাসনীম ও কৃষি অধিদপ্তরের মাঠ পরিদর্শক কুতুবউদ্দিন।

Leave a Reply