যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ’র পক্ষে ইছালী ইউনিয়নে ঈদ উপহার বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে মনোহরপুর বাজার বাসস্ট্যাণ্ডে দুই শতাধিক নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
পাশাপাশি এদিন এনায়েতপুর, জোতরহিমপুর, ফুলবাড়ি, জগমহনপুর ও রাজাপুর ছাড়াও বুধবার বিকেলে জলকর, রামকৃষ্ণপুর ও কামারগন্না এলাকায় বাড়ি বাড়ি গিয়ে উপহার বিতরণ করা হয়।
সদর উপজেলা যুবলীগের ব্যানারে ধারাবাহিক এ কর্মসূচি পরিচালনা করছেন, যুবলীগ নেতা মাজহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন, জেলা যুবলীগের সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জাহিদুর রহমান লাবু।
উপহার বিতরণকালে ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম,
ইউনিয়ন যুবলীগের হাবিবুর রহমান, দাউদ হোসেন, মনোজ সিং প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply