1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

৮ ঘণ্টা পর পাটকলের আগুন নিয়ন্ত্রণে

  • বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

৮ ঘণ্টা পর পাটকলের আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর ১৬টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টার পর রূপসার সালাম জুট মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন চলছে ডাম্পিংয়ের কাজ।

বুধবার (৩ এপ্রিল) রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার। তবে এরইমধ্যে রূপসার জাবুসায় অবস্থিত পাটকলটির চারটি গোডাউনে কাঁচা পাট ও প্রক্রিয়াজাত অবস্থায় থাকা সব পাটই পুড়ে গেছে।

এদিকে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ধারণা করে শত কোটি টাকা ক্ষতির দাবি মালিক পক্ষের। যদিও ফায়ার সার্ভিস বলছে তদন্তের পরেই জানা যাবে মূল ঘটনা।

এর আগে, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রূপসা উপজেলার জাবুসা এলাকায় অবস্থিত সালাম জুট মিলের পাটের গুদামে আগুন লাগে।

ফায়ার সার্ভিস খুলনার সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রূপসা উপজেলার জাবুসা এলাকায় অবস্থিত সালাম জুট মিলের পাটের গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিস খুলনা ও বাগেরহাটের সঙ্গে নৌ বাহিনীর দুটিসহ মোট ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। রাত সাড়ে ১০টার দিকে আগুন আংশিক নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে

আগুন নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় নিজস্ব ব্যবস্থা জুট মিলটিতে না থাকায় এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস।

আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সালাম জুট মিলে শুকনো পাট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। ফলে আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে। সূতা ও রপ্তানিযোগ্য পাটজাত পণ্য মজুত ছিল। মূলত পাটের সূতা উৎপাদন করা হতো।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, প্রথমে জুট মিলটির ৩ নম্বর গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে বিভিন্ন গুদামে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তাদের সঙ্গে যোগ দেয় নৌবাহিনীর দুটি ইউনিট। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনে অনেক পাট পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মিল কর্তৃপক্ষ বলেছে, রূপসার জাবুসায় অবস্থিত মিলটিতে উৎপাদিত সাড়ে ৭০০ টন সূতা মজুত ছিল।পাটকলটির চারটি গোডাউনে কাঁচা পাট ও প্রক্রিয়াজাত করা থাকা সব পাটই পুড়ে গেছে। এতে শত কোটি টাকা ক্ষতির দাবি মালিকপক্ষের। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীও কাজ করছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews