1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে জোনাকি হত্যাকাণ্ডের ঘটনার বর্ণনা দিলেন সৎমা নার্গিস বেগম আদালতে স্বীকারিতিমূলক জমানবন্দী

  • বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

যশোরে জোনাকি হত্যাকাণ্ডের ঘটনার বর্ণনা দিলেন সৎমা নার্গিস বেগম আদালতে স্বীকারিতিমূলক জমানবন্দী

যশোর অফিস :

যশোরে শিশু খাদিজা খাতুন জোনাকিকে (৯) হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে তার সৎ মা নারগিস বেগম। নিজেকে সন্তান ধারণে তার পিতার অনিহা এবং দ্বিতীয় স্ত্রীর সন্তানদের বেশি ভালবাসার কারণে ক্ষোভের বসবতি হয়ে এই হত্যাকা-টি ঘটানো হয়েছে বলে নারগিস বেগম জানিয়েছেন। গতকাল বুধবার জবানবন্দি গ্রহণ শেষে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ।

আটক নারগিস বেগম যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার নুর ইসলামের মেয়ে এবং বেনাপোল পোড়াবাড়ি এলাকার ইজিহবাইক চালক শাহিন তরফদারের তৃতীয় স্ত্রী।নারগিস বেগম জানিয়েছেন, প্রথমে তার এলাকায় একজনের সাথে বিয়ে হয়েছিল। সেখানে একটি ছেলের জন্মের পরে স্বামীর অত্যাচারে পিতার বাড়ি এসে অবস্থান করেন। ছেলেকে নিয়ে অর্ধাহারে অনাহারে দিন পার করে নারগিস বেগম সৌদি আরবে চাকরি করতে চলে যান।

এরই মধ্যে আদালতের মাধ্যমে ছেলেকে নিয়ে যায় তার পিতা। ফিরে এসে কোন কাজকর্ম না থাকায় জুটমিলে কাজ শুরু করেন। সেখান থেকে শাহিনের সাথে তার পরিচয় হয়। তবে নারগিসের কাছে নিজেকে অবিবাহিত বলেছিলেন শাহিন। কিন্তু বিয়ের কিছুদিনের জানতে পারেন তার স্বামী শাহিন এর আগে আরো দুইটি বিয়ে করেছেন। শাহিনের দ্বিতীয় স্ত্রীর এক ছেলে ও তিন মেয়ে। তবে দাম্পত্য জীবনে দুইবার গর্ভবতী হয়েছেন নারগিস।

কিন্তু শাহিন জোর করে ওষুধ সেবন করিয়ে সেই সন্তান নষ্ট করে ফেলেছে। পাশাপাশি শাহিন অধিকাংশ সময় তার দ্বিতীয় স্ত্রীর সন্তানদের বেশি ভালবাসেন। এতে নারগিসে মনের ভিতরে রাগ বা ক্রোধের সৃষ্টি হয়। গত ২৬ মার্চ শাহিন বেনাপোলের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ছোট মেয়ে জোনাকিকে নিয়ে আসছে। জোনাকি মাঝেমধ্যে নারগিসের সাথে দুর্ব্যবহার করে।

ঘটনারদিন ১ এপ্রিল সকালে শাহিন ইজিবাইক নিয়ে চালানোর জন্য বাসা থেকে বের হয়ে যান। নারগিসও কাজের জন্য বাসার বাইরে ছিলেন। কিন্তু বেলা ১১টার দিকে নারগিস ফিরে এসে গোসল করার জন্য জোনাকিকে পুকুরে যেতে বলেন। কিন্তু জোনাকি তার পিতা বাসায় না এলে যাবেনা বলে জানায়। একটু জোর করে গোসলের কথা বলা হলে নারগিসকে মার দেয় জোনাকি। এসময় গলা টিপে শ্বাসরোধে জোনাকিকে হত্যা করেন নারগিস। প্রথমে ঘরের দরজার আড়ালে লাশটি রেখেছিলেন নারগিস। এরই মধ্যে জোনাকিকে পাওয়া যাচ্ছেনা বলে শাহিনকে মোবাইল ফোনে জানান নারগিস।

শাহিন এসে খোঁজখবর নিতে থাকেন। কিন্তু সুযোগ বুঝে জোনাকির লাশ বাসার পাশে একটি পরিত্যাক্ত ড্রেনের মধ্যে ফেলে দেয়া হয়। ওইদিন শাহিন কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ২ এপ্রিল বেলা ১১টার দিকে সুমনের স্ত্রী ঝুমুর বেগমের পানি নিস্কাশনের ড্রেনের মধ্যে জোনাকির লাশ দেখ পায় এলাকার লোকজন। পরে খবর পেয়ে সেখান থেকে মেয়ের লাশ বলে সনাক্ত করেন শাহিন। পরে পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। কিন্তু সন্দেহের তালিকায় থাকা নারগিস বেগমকে জিজ্ঞাসাবাদ করা হলে এলেমেলো বক্তব্য দেন। পরে তাকে আটকের পর পুলিশের কাছে স্বীকার করেন যে জোনাকিকে নারগিস হত্যা করেছেন।

এই ঘটনায় গতকাল বুধবার কোতোয়ালি থানায় মামলা করেছেন নিহত জোনাকির পিতা শাহিন তরফদার। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মফিজুল ইসলাম নারগিসকে আদালতে সোপর্দ করেন। পরে তিনি জোনাকিকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।এরআগে নারগিসের দেখানো মতে নিহত জোনাকির ব্যবহৃত জামা, স্যান্ডেল ও লাশ গুমের কাজে ব্যবহৃত বালতি উদ্ধার করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews