ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট হাসপাতাল রোডের রফিক পাটোয়ারী বাড়ির পুকুর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।০৩ এপ্রিল রোজ বুধবার দুপুর ১২ ,৩০ মিনিটের সময় একাদিক সুত্রে খবর পেয়ে বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকিরের নেতৃত্বে পুলিশ উল্লেখিত পুকুরে ভাসমান অবস্থায় মোঃ কালু (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে।
লাশের পরিচয় হিসেবে জানাযায় সে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ০৩ নং ওয়ার্ডের দলি মৌলভী বাড়ির মৃত এছাকের পুত্র। বৃদ্ধ লোকটি নারিকেল গাছ ছোলার একজন শিউলি। তাঁর স্ত্রী চম্পা বেগম জানান গত ৩১ মার্চ থেকে তার স্বামী নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে মাইকিংও করা হয়েছে।
বোরহানউদ্দিন থানা পুলিশ লাশটি উদ্ধার করে তাৎখনিক সুরতহাল রিপোর্ট তৈরি করে। সেখানে দেখা যায়, উদ্ধারকৃত লাশটির ডানহাতে ধানের গোছা মুষ্টিবদ্ধ এবং অপর হাতে কাটা দাগ রয়েছে।
ঘটনাস্থানে,লালমোহন পুলিশের সার্কেল অফিসার, পর্যবেক্ষন করেন।এ বিষয়ে ওসি শাহীন ফকির এ প্রতিবেদককে জানান: লাশটি ২/৩ দিনের আগের মনেহয়,তার শরীরে স্পট রয়েছে। পোস্টমর্টেম করার পর নিশ্চিত হওয়া যাবে এটা হত্যা, না আত্মহত্যা। প্রাথমিকভাবে নিহতের স্ত্রীকে বাদী করে একটি মামলা নেয়া হয়েছে।
সেইসাথে ঘটনার রহস্য উদঘাটনে এ বিষয়ে তদন্ত চলছে।
এদিকে এলাকাবাসী জানান, লোকটি দীর্ঘদিন স্থানীয় এলাকায় নারিকেলগাছ ছোলে, সেই হিসেবে সবার কাছে পরিচিত সে’ তাদের ধারণা, গাছ থেকে পড়ে মৃত্যু হওয়ার পর হয়তো দেহটাকে টেনে পুকুরে ফেলে দেয়া হতে পারে। তবে রহস্যের ধুম্রজাল খুলবে ময়নাতদন্তের পর এমনটি বলছেন বোরহান উদ্দিন থানা ইনচার্জ ওসি শাহীন ফকির।

Leave a Reply