সাধারণ মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে ও নির্ভিঘœ অনন্দনঘন করতে যশোর রেলষ্টেশনের বসানো হয়েছে তথ্য ও অভিযোগ কেন্দ্র। এই কেন্দ্র থেকে সাধারণ মানুষ রেলওয়ের সেবা অ্যাপস ব্যবহার করে টিকিট কাটাসহ নানাধারনের সুবিধা পাবেন। তথ্য ও অভিযোগ কেন্দ্র থেকে ট্রেনের অবস্থান, আগম, প্রস্থান ও বিলম্বের কারণ জানতে পারবে। রেলওয়ে পুলিশ খুলনা অঞ্চলের পুলিশ সুপার রবিউল হাসান গত বুধবার যশোর রেলস্টেশন প্লাটফর্মে ওই সেবাকেন্দ্রের উদ্বোধন করেন।
রেলওয়ের পুলিশ সুপার রবিউল হাসান জানিয়েছেন, ঈদযাত্রার কথা মাথায় রেখে এই অঞ্চলের অনেক গুরুত্বপূর্ণ যশোর রেলস্টেশনের গুরুত্বপূণর্ তথ্য রেলকর্তৃপক্ষের সাথে সমন্বয় করে জানানো হবে। যাত্রী সাধারনের সুস্থ বিনেদনের কথা মাথায় রেখে প্লাটফর্মে একটি লাইাব্রেরি স্থাপন করা হয়েছে। সেখানে দেশি বিদেশি লেখকদের বই রয়েছে। ছোটদের জন্য রয়েছে মজার বই।
গত ১ মার্চ খুলনা রেলেস্টেশনে এই তথ্য কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া পোড়াদহ ও রাজবাড়ি ষ্টেশনের এই সেবা চলমান রয়েছে। ঈদযাত্রীদের মলপার্টি, অজ্ঞান পার্টি, পকেটমার, ছিনতাইকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে। মাদকদ্রব্য যাতে ট্রেনে পরিবহন না হয় সেজন্য বিশেষ সতর্ক থাকবে রেলপুলিশ। ট্রেনের পাথর নিক্ষেপ কারীদের ব্যবস্থা নিতে বিট পুলিশ কাজ করছে।
তিনি বলেছেন, জনসাধারণকে সতর্ক থেকে ঈদযাত্রায় অংশ নেয়ার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি যে কোন সমস্যায় পড়লে পুলিশের সেবা কেন্দ্র ৯৯৯ নম্বর কল করার জন্য অনুরোধ জানিয়েছেন।
সেবা কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, খুলনার রেল পুলিশ (জিআরপি) থানার ওসি মোশারফ হোসেন, যশোর জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মনিতোষ বিশ্বাস, যশোর চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল মালেক প্রমুখ।

Leave a Reply